somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুকটা ফাইট্যা যায়...

০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে ভাবি ডায়েরী লিখবো। টুকরো কথায় সাজিয়ে রাখবো মনের সুখ-দুঃখ-বেদনাগেুলো। পারি না! ঘুরে ফিরেই চলে আসে কবিতা, গল্প বা গান জাতীয় নতুন সৃষ্টির উন্মাদনা। যদিও ভেতরে আগের মতো ততোটা সৃষ্টির ঢেউ অনুভব করি না- তবুও আমার চাই নতুন মৌলিক লেখা। অন্য কোনো লেখার সাথে এর যেন কোনো আপোষ নাই! ভালো লেখা হোক বা না হোক এ ব্যাপারে আমি সেই প্রথম থেকেই দৃঢ়প্রতিজ্ঞ। তাই লিখে যাই- লেখার চেষ্টা করি।

কিছুদিন আগে শেষ হলো বেঙ্গল ফাউন্ডেশেনের প্রতিভা অন্বেষণের চূড়ান্ত মনোয়নের পালা। সেখানে অনেক আলোচকের কথায় যে বিষয়টি স্পষ্ট হয়েছে তা হলো- বাংলা গান কখনই কমার্শিয়াল মনোভাবকে প্রাধান্য দেয়নি, লেখা হয়েছে শিল্পের বিচারে, সাধনার উচ্চমার্গে। তারা অবশ্য এজন্য পুরস্কারের শাখাগুলো করেছিলো এরকম- রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, তিন কবির গান (ডি.এল.রায়, অতুল প্রসাদ, মুকুন্দ দাস), পল্লীগীতি এবং আধুনিক গান। এর থেকেই বোঝা যায় আধুনিক ব্যান্ড-রক-পপের যুগে বাংলা গানের সৃষ্টিশীলতায় কতোটুকু বিশ্বাসী ছিলেন আয়োজকরা! এসব দেখে-শুনে আমিও বুকে আশা বাঁধি।

টুকলিফায়িং লেখা বা অন্যের ভাবাদর্শ বা মূল লেখার বিষয়-শিরোনাম নিয়ে লেখা আমার একদম পছন্দ না। এরকম কোনো লেখা দেখলেই আমার মেজাজ বিগড়ে যায়। জানি এ যুগে মেজাজটাকে ঠান্ডা রাখতে হয়। কিন্তু কী করবো বলুন- চেষ্টাও করি- তবু মাঝে মাঝে পথ হারাই- আমি মানুষতো! একটা ঘটনা দিয়ে শেষ করবো এ কথট েক্ষোভের কথা। আমার প্রোফাইলে জেনেছেন- নগণ্য কিছু গান সুর হয়েছিলো আমার। সুরকারদের পিছনে ঘুরঘুর করলে হয়তো অনেক গানই আমার সুর হতো এখন। পারিনি। একটাই কারণ- নকল বা অন্যের ধারণার সাথে মিল রেখে কমার্শিয়াল লেখার সাথে আপোষ। গান লিখে টাকা তো তেমন পেতামই না- সুরকার বা শিল্পীরা আমার পাওনাটা মেরে দিতো। তদুপরি তাগিদ আসতো ফরমায়েসই বাণিজ্যিক গান লেখার। মাঝে মাঝে বলা হতো- ঐ হিন্দী গানের সুরের উপর কথা বসিয়ে দিন বা অনুবাদ করুন। কারণ সুরকাররা আর নতুন সুর করবেন না। আবার এ কথাও শুনতে হয়েছে- কী যে ভাব-গম্ভীর গান লিখুন- কমার্শিয়াল লিখুন, কমার্শিয়াল। হায়রে! সবখানেই মুক্ত বাণিজ্যের প্রতাপ। আমিও সব চিন্তা করে গান লেখা থামিয়ে দিয়েছি। তাইতো, আমি পারিনি। নাহলে মধ্য-যুগীয় কবিতার কথা ...আমারি বধূয়া আন বাড়ি যায় আমারি আঙিনা দিয়া...কথাগুলো নিয়ে লেখা গান হ'য়ে যায় হিট-
আমার বাড়ির সামনে দিয়া
বন্ধু যখন বউ লইয়া
রঙ্গ কইরা হাঁইট্যা যায়
বুকটা ফাইট্যা যায়...
বাংলার ঘরে ঘরে এরকম গান হিট হয়...শিল্পী কোটিপতি হয়...আমি ও আমরা পারি না এগুতে...বারবার হেরে যাই সময়ের কাছে!!!

08.09.2006
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:০৮
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×