somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে...

০৯ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স লুকোনোয় কী লাভ ? লাভ-তো অবশ্যই আছে। তবে চেহারায় না যদি পড়ে বয়সের ছাপ!...এতো গেলো সাক্ষাত দেখাদেখির ক্ষেত্রে বয়সের ব্যাপার। বিশেষ করে বিয়ের যোগ্য পাত্র-পাত্রীদের ক্ষেত্রে বয়স লুকানো বেশ কাজেও দেয়। তাই বলে ভার্চুয়াল জগতে বয়স লুকিয়ে কী লাভ? কেউতো কাউকে দেখছে না এ জগতে। যদিও প্রোফাইলে ছবি দেয় অনেকে- তবে সেটা বহু আগের ছবিও হতে পারে। এক্ষেত্রে লাভ -লোকসানটা একটু ভিন্ন। ভার্চুয়ালি সবাইকে ধাঁধাঁয় ফেলা যেতে পারে প্রতিক্ষণে।

আমার ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা ভালোই লাগে। বেশ মজা করি প্রতিদিন। আমার প্রোফাইলে সাধারণত বয়স দেই না। এখানে এ ব্ল্লগেও দেইনি। লাভ হয়েছে এটাই- 101 বছর বয়সের(?) চোর-ও আমাকে 'কাক'ু বলছে। সাথে শিয়াল পন্ডিত-ও শুরু করেছে। শুরু করেছে ধুসর গোধূলি- যে কীনা আমাকে আগে মন্তব্যে 'ভাই' বলে সম্বোধন করতো! দেখুন তো কী অবস্থা! তাহলে আমার বয়স তাহলে কতো? কালপুরুষ ভাইয়ের মতো বয়সীরা আমাকে 'ভাই' বললে নিজেকে মুরুব্বী মুরুব্বী লাগে বৈকি!

আর বলবেই না কেন? ব্রাত্য রাইসু 90 দশকের কবি। বেশিরভাগ লেখা তাঁর 1990 এর পরের। বদ্দা বলে খ্যাত সুমন চৌধুরীর কবিতায় তারিখ না থাকলেও তাঁকে একবিংশ শতাব্দীর আধুনিক কবিই বলেই জানে সবাই। তিনিও আমাকে বলেন- ভাই। পথিক, শরৎ, কৌশিক-এর ক্ষেত্রেও নবীনতর সংজ্ঞায়ই সাজে। একটু বেশি বয়সী সুনীল সমুদ্রের কবিতাও আধুনিক। আর আমি পোস্ট করি 80-এর দশকের লেখা। একটা গল্প পোস্ট করেছিলাম বোধ হয় 1981 সালের লেখা। পুরনো কবিতা যেগুলো কিনা 1984-85 সালের লেখা- সেগুলোও পোস্ট করি। সে লেখার মান-পরিপক্কতা চিন্তা করে আমাকে একটু বেশি বয়সী ভাবতে পারেন অনেকেই। তাদেরও দোষের কিচ্ছুতো নেই। সেক্ষেত্রে আমারও নিজেকে মুরুব্বী লাগাটা অস্বাভাকি কিছু না। লাগতেই পারে। মোদ্দা কাথা- আমারও চিন্তা মানুষের মতোই তো!

এর আগে আমি সাধারণত ফোরামে লিখতাম। লিখতে লিখতে আমার একজন দারুণ বান্ধবী জুটে গেলো। দূরদেশে থাকেন তিনি। আমার লেখা কবিতা-গল্প-গানের বেশ ভক্ত। উনি নিজে অবশ্য অনেক ভালো কবিতা লেখেন। সাথে কবিতার সাথে ব্যাগ্রাউন্ড ছবি দেখলে তো মাথা খারাপ হবার জো হয়! আর হবেই না কেন? জন্ম যে তাঁর শিল্পী পরিবারে। তাঁর বাবা সঙ্গীত জগতের একজন বিখ্যাত লোক ছিলেন। মারা গেছেন সম্ভবত 1998/99-এর দিকে। এখন সাথে থাকেন তার মা- তিনিও শিল্পী ছিলেন।

হ্যাঁ, বলছিলাম সেই বিদেশিনী বান্ধবীর কথা। যিনি ভালো গান করেন, কবিতা লিখেন। ভার্চুয়াল আলাপে আলাপে একদিন বললাম- আমি তার বাবাকে চিনতাম। গান লেখালেখি নিয়ে তাঁর সাথে পরিচয় হয়েছিলো। আর যাই কোথা? উনি তো আমাকে জ্বী, জ্বী সম্বোধন শুরু করলেন। কী ভেবেছিলেন তিনি? আমি তার বাবার বন্ধু বা সমবয়সী! এরপর সবমসময়ই যথেষ্ট সম্মান দিতেন তিনি। শেষে একদিন মেসেঞ্জারে আলাপ হলো। জানালাম নিজের কথা- বউ, ছেলে-মেয়ে, সংসারের কথা। জানলাম তার কথাও। আমার পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং জন্ম তারিখ-সনও বাদ গেলো না। তিনি তখন বললেন- ধুর! কী বিপদেই না ফেলে দিয়েছিলেন আপনি! ভেবেছিলাম আপনার অনেক বয়স- আপনি আমার 5/7 বছরের বড়ো হবেন মাত্র। তারও একটি কন্যা-সন্তান আছে 13/14 বছরের। মনে হয় একটু অল্প বয়সেই বিয়ে করেছিলেন তিনি।

ব্ল্লগে লিখি। প্রতিটা লেখার মাঝে নিজের তারুণ্য খুঁজে বেড়াই। যখন শাওন, খুশবু, লাবণী, পিচ্ছি আরাফাত, এই আমি মীরা, সুমি, রুপাদের লেখা পড়ি- ভাবি ঐ বয়সে আমার নিজের লেখার কথা। প্রচুর কবিতা লিখেছি ওদের বয়সে। পত্রিকায়ও ছাপা হতো। ওখান থেকে পুরনো কবিতা নামে ব্ল্লগে পোস্ট করি মাঝে মাঝে। নতুন করেও লিখছি প্রতিনিয়ত। বব্লগে এক ঝাঁক সম্ভাবনাময় তরুণ-তরুণীদের লেখাগুলো পড়তে পড়তে ভাবি- বয়স বাড়ছে, না কমছে। নাহলে এখনও লিখছি কেমন করে!? কতো বয়স হলো আমার? ব্রাত্য রাইসু এবং সুনীল সমুদ্রের মাঝে এসে দাঁড়াই। তবে বিধাতা বোধ হয় হাসেন নিরালায়- ফুরাচ্ছে দিন, আসবে বিদায়ের পালা। কালপুরুষ, সুনীল সমুদ্র, শমিত-দের লেখা না পেয়েও মন খারাপ করি। নিজের চেহারায়, লেখায় অন্যদেরকেও খোঁজার চেষ্টা করি। হঠাৎ হঠাৎ-ই অন্তরাত্মা কেঁপে ওঠে, গেয়ে ওঠে গান-

সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে...আমি বলি কমে-
এই মাটির ঘরটা খাইলো ঘূণে প্রতি দমে দমে রে...প্রতি দমে দমে!

09.09.2006
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:২১
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×