অতিদূর ভবিষ্যত থেকে বয়ে আনে জল হাওয়া
আশার জমিনে। দু'চোখের খরতপ্ত আঙিনায়
জলের সিঞ্চন করে; সোঁদা ঘ্রাণ বোধের অস্তিত্বে
চুপিসারে পেঁৗছে দেয় সমূহ প্রাপ্যের সিগনাল।
স্বপ্ন আসে, স্বপ্ন থাকে, স্বপ্ন যায় সুদূর অতীতে;
আশার উর্বর ফালে স্বপ্ন খুঁড়ে খুঁড়ে
হৃদয়ের ঊষর জমিনে স্বপ্ন স্বপ্নই ফলায়।
17.04.85
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


