অন্ধকারে পাথেয় চলার, দূর করে কালো
দৃপ্ত চোখের কার্নিশে ছড়ায় অমিয় আলো।
একটি সকাল-
গহীন সমুদ্রে এক মুঠো আশার ঝিলিক
বুকের নিঃশ্বাস ভ'রে চলে সাহসী নাবিক।
একটি দুপুর-
জীবনের আঙিনায় বাঁচার সংগ্রাম যতো
শুষে নেয় শক্তি, শুষে নেয় ঘাম ততো।
একটি বিকেল-
আধ বোঁজা চোখের পাতায় কিছু অবসর
থামে পথচলা, ডাকে সব স্বজন দোসর।
একটি সন্ধ্যা-
আনন্দ উল্ল্লাসে বাজে কিছু নতুনের গান
ছড়ায় সুগন্ধ নাকে, বুকে নেচে ওঠে প্রাণ।
একটি রাত্রি-
ঘুমের দেশের পরী চুপিসারে আসে পাশে
ডাক দিয়ে নিয়ে যায় ভালোবাসার পরশে।
পরদিন ভোর-
মানুষ প্রহর গোণে, জাগে আরেক সকালে
কেউ পায় প্রাণ কেউবা হারায় মৃত্যুর অতলে!
03.05.2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

