একমাত্র মানুষেই পারে-
পারে না বনের পশু, জলের হাঙর।
উন্মত্ত সিংহীও পারে না একটিবার
কোলের শিশুটি ছেড়ে যেতে
দুরে কোথাও আড়ালে-
তেড়ে আসে কাছাকাছি হলে কেউ।
পাখিদেরও হারালে ছানা বাসার পাশেই
ঘোরাঘুরি করবে অন্ততপক্ষে ক'টা দিন।
একমাত্র মানুষেই পারে এই কাজ-
পারে নাকো ভাষাহীন জীব-জন্তু প্রাণীকূল।
স্বজাত-সহোদর ঔরস-গর্ভধারণ
চেনে না মানুষ কিছু, চেনে রসনার স্বাদ
ঋতু নেই ক্ষেত্রনেই ঘটায় সঙ্গম
মানুষই তো হয় মানুষের খুনী কামানার তোড়ে।
20.08.2003
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



