somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০০৬ সালের হিসাব নিকাশ

৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনন্দিন জীবনে বিদায় সম্ভাষণ জানান অনেকেই। শিক্ষালাভ শেষে শিক্ষালয় থেকে বিদায়, জীবিকা বা উচ্চশিক্ষার জন্য দেশ থেকে বিদেশের উদ্দেশ্যে বিদায় কিংবা সংসার বাঁধনের জন্য কন্যার বাবার বাড়ি থেকে বিদায় - সবই কষ্টের। বছর শেষে বছরকে বিদায় জানানো এখন রেওয়াজ হয়ে গেছে। গেলো বছরে আমরা কী পেলাম বা কী হারালাম সেইসব নিয়ে সবাই হিসাব কষতে বসে। ব্যক্তিগত ডায়েরী, পত্রিকার পাতা বা প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে ভরে যায় সালতামামি বা লাভ-তির অংকের ফিরিস্তিতে। বছর শেষের করচা নিয়ে ভাবেন গুণীজন, নতুন উদ্যমে শুরু করেন আগামি বছরের কাজ- এটাই নিয়ম।

খুব সাদামাটা আমার জীবন। সহসা একটা তুমুল পরিবর্তনে বিশ্বাসী নই। বৈষয়িক ভাবনাগুলো তাই অতোটা কুঁড়ে খায় না। জীবিকার নিত্য-নতুন কৌশলেও থাকি না। গেলো বছরটা গিয়েছে এভাবেই। তবে ২০০৬ সালে আমার প্রাপ্তিও ছিলো অনেক, হারানোও আছে বেশ। সব প্রাপ্তির মাঝেই কিছু হারানোর আভাস থাকে। আমারও ছিলো সেরকম। যখন একটা কিছু অর্জনের জন্য কিছুটা বিসর্জন অসম্ভাবী হয়ে ওঠে তখন তার দায় আমি দায় কাঁধে নেই না, মনেও রাখি না। এতে একটা সুবিধা হলো- না পাওয়ার আফসোস কম হয় অন্তত। কিন্তু সবার জীবনে কিছু কিছু হারানো রয়ে যায় অপূরণীয়। তখন সরবে বা নিরবে কান্নায় বুক ভাসানো ছাড়া গত্যন্তর থাকে না। গেলো বছর আমার জীবনেও ঘটেছে সেরকম।

১. প্রাপ্তি বা অর্জন- নেটের অসংখ্য বন্ধু-বান্ধবী, সচল লেখার হাত, কিছু নতুন বইয়ের পান্ডুলিপি এবং প্রিয় কন্যা সন্তান লাভ
২. হারানো বা বিয়োগ- বৈষয়িক বিষয় আশয় বা স্বচ্ছলতা, একজন পরমাত্মীয় এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মা'কে হারানো

৩০.১২.২০০৬
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:০৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×