somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ছি, আফসানা কিশোয়ার-এর কবিতা

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইমেলা থেকে কেনা ব্ল্লগারদের লেখা বই পড়ছি। এই মুহূর্তে পড়ছি আলী মাহমেদ-এর শুভ'র বব্লগিং, মামুন ম. আজিজ-এর ..ধূলো তো উড়বেই এবং আফসানা কিশোয়ার-এর পাল্টায় নারী, বাহারি। ঠিক পড়ছি বললে ভুল বলা হবে। উল্টায়ে পাল্টায়ে দেখছি, যেটুকুতে চোখ পড়ছে ইচ্ছে মতোন পড়ছি। এ আমার এক বদ অভ্যাস। এক নাগাড়ে প্রথম থেকে শেষ করি না কোনো বই-ই। সেজন্য কবিতার বই অবশ্য আমাকে কষ্ট দেয় না। ধীরে ধীরে একসময় বইয়ের সব কবিতার সাধ নেয়া হয়ে যায়।

এর আগে এভাবে পড়েছিলাম আফসানা কিশোয়ার-এর কাব্যগ্রন্থ শব্দোৎসব, গল্পের বই ত্রৈরাশিক এবং সবুজ অঙ্গন সাহিত্য সংকলন। কিন্তু একাধারে শেষ করা হয়নি বলে কোনো আলোচনা লিখতে পারিনি। তবে এবারকার একুশে গ্রন্থমেলার বই পাল্টায় নারী, বাহারি আমার ভেতরটা বেশ নাড়া দিয়েছে। সুন্দর ছাপা, বাঁধাই এবং মনোরম প্রচ্ছদের বইটি পাঠকদের নজরকাড়ার মতো। ধন্যবাদ কবিকে, ধন্যবাদ প্রকাশককে।

পাল্টায় নারী, বাহারি থেকে এ যাবৎ যে ক'টি কবিতা পড়েছি খুব ভালো লেগেছে। আগের বইগুলোর থেকে এ বইয়ের কবিতাগুলোতে ভিন্নমাত্রা ল্য করা গেছে। লেখাগুলোতে কবির পরিপক্কতার ছাপও বেশ স্পষ্ট। প্রথম থেকেই কবির মধ্যে রোমান্টিক ভাবধারার কবিতা লেখায় স্বাচ্ছন্নবোধ এ বইতেও স্পষ্ট। নারীমনের আকুতি, কষ্ট, দ্রোহ তাঁর লেখার বিষয়। পুরুষশাসিত সমাজে নারীর শোষণ, সংসার সমুদ্রে চিরাচরিত পট পরিবর্তন তাঁকে বেদনার্ত করে। এজন্যই তাঁর কবিতা দ্রোহেরও ভাষা বটে।

সঠিক কী পরিমাণ বিক্রি হচ্ছে বইমেলার এ নতুন বইটি কবিই হয়তো বলতে পারবেন। তবে এ বইয়ের পাঠকপ্রিয়তা বর্তমান সময়ের দাবী। একে এড়িয়ে যাবার সাধ্য পাঠকের বা বোদ্ধাদের নেই। অচিরেই আফসানা কিশোয়ার-এর কবি নামের সুনাম সকল মহলে ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস। সামহোয়্যারইনব্ল্লগের অনেকে বইটি কিনেছেন বলেই আমার বিশ্বাস।

সামগ্রিক লেখার ব্যাপারে বলবো যে ক'টি কবিতা পড়েছি মানে-গুণে, শব্দচয়নে, উপমা-উৎপ্রেক্ষায় সব কবিতা উত্তীর্ণ মনে হয়েছে। ভাষার ব্যাপারে বলবো- কবি বোধ হয় পশ্চিমবঙ্গের কবিদের কবিতা একটু বেশিই পড়েন। দু'একটি কবিতা পড়ে আবার আশংকা জাগে মনে- আমার উচ্চশিক্ষা জীবনের সিনিয়র প্রিয় কবি তসলিমা নাসরিন-এর মতো তিনি না আবার কবিতা লিখা বন্ধ করে আমাকে আশাহত করেন!

24.02.2007
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×