মামুন ম. আজিজ-এর কবিতার মধ্যে প্রেম, বিরহ, স্বদেশ, নাগরিক যন্ত্রণা আর সমকালীন রাজনৈতিক পীড়ন-এর ছবি ফুটে ওঠে। এ ছাড়া অধিকাংশ কবিতায় পাই পথ চলার আনন্দ, প্রকৃতির রূপ-গন্ধ এবং নৈসর্গিক নীলিমার আস্বাদ। অনবদ্য কথন, ভাবনার বিশালতা মুগ্ধ করে। ধুলোমাটির উর্বরা গহ্বর থেকে ফুসলে ওঠে শব্দজোয়ার। তবুও বলবো মাঝে মাঝে ভাষা, শব্দচয়নে অসচেতনা কিছুটা বিব্রত করে। এ ব্যাপারে তাঁর কাছে আরও যত্নশীল হবার প্রজ্ঞা আশা করি।
অচিরেই তাঁর গল্পের বইটিও পড়ার ইচ্ছা রাখছি।
27.02.2007
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


