স্মৃতি/ শেখ জলিল
1.
ঝর্ণার চলার ধ্যান ভাঙে কোন্ শ্যামল পাহাড়?
সোমত্ত শরীরে যার এলোকেশী নৃত্যের বাহার।
2.
সেই যে আলোর ছোঁয়া বিঁধে গেলো চোখের তারায়
যতোই এড়াতে চাই দৃষ্টিধ্যান ততোই বাড়ায়।
3.
ধূলোর উঠোনে মাখামাখি করে দৌড়ঝাঁপে মগ্ন সি্নগ্ধ শিশু
ঘুমের শিথানে স্বপ্ন খুঁড়ে যায় মর্তমান হৃদয়ের যীশু।
4.
দু'পাশে শালের বন মাঝখানে পায়ে চলা পথ
পাতার মর্মরে বাজে ঝ'রে যাওয়া সোনালী শপথ।
12.10.84
Sheikh Jalil
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


