সে রাতের তুমি/ শেখ জলিল
পূরবীতে সিনেমা শেষে ভোঁ ছুট
রিক্সাতে চাপতেই ঝমঝম বৃষ্টি
দু'জনার মুখে ঝাপটা মারছিলো জলের শর
পাশাপাশি চাপাচাপি বসার আবেগে
বর্ষণের প্রয়োজন ছিলো বেশি!
সে রাতে তুমি ফেরোনি বাড়ি
আমিও ছাত্রাবাসে-
পরিচিত বন্ধুর বৈঠকখানা
তুমুল বাতাসে ছিলো অনেকক্ষণ উথাল-
ঝমঝম বৃষ্টির আনন্দ
সুর হয়ে বেজেছিলো দু'জনার দেহমনে।
আজও বৃষ্টি ঝরে রাতে ঘোর বরষায়
আঁধার করা মেঘ ডাকে দূরে
তুমি কী বৃষ্টিতে ভেজো, পাতো হাত জলে
মনে কী পড়ে সে রাত!?
01.04.2007
Sheikh Jalil
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৭ সকাল ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



