somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

লালবাগের কেল্লা এবং ভি আই পি বাঙ্গালী চেতনাবাদ

২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র ঢাকার সুবেদার মুহাম্মদ আজম শাহ আওরঙ্গবাদ কেল্লা নামে একটি কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। ১৫ মাস নির্মাণ কাজ পরিচালনার পরে এটির কাজ অসম্পূর্ণ রেখেই তিনি দিল্লিতে ফিরত যান। শায়েস্তা খান তাঁর পরিবর্তে বাংলার সুবেদার নিয়োগ পান। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা এই সুবেদারের আমলেই বাংলা ভ্রমন করেন। সুবেদার শায়েস্তা খান কেল্লার নির্মাণ কাজ কিছুদূর আগানোর পরে ১৬৮৪ সালে তাঁর কন্যা দুখত পরী বিবি এখানে মৃত্যু বরণ করেন। পরী বিবি কে এখানে সমহিত করলেও এই কেল্লাটিকে অপয়া ভেবে এর নির্মাণ কাজ বন্ধ রাখেন। এর পরে ১৭০৪ সালে মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করলে কেল্লাটি পরিত্যাক্ত হয়। ১৮৪৪ সালে ঐ এলাকা আওরঙ্গবাদ থেকে লালবাগ নামে পরিচিত হলে কেল্লাটির নামও লালবাগ কেল্লা হয়ে যায়। অর্থাৎ লালবাগ কেল্লাটি প্রায় ৪৩৭ বছরের পুরনো স্থাপত্যই নয় এটি রাজধানী ঢাকার ঐতিহ্যের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।

সম্প্রতি এই প্রাচীন ঐতিহ্যবাহী কেল্লার দেয়ালের এক অংশ ভেঙে সেখানে গাড়ি পারকিং এর স্থাপনা করার উদ্যেগ গ্রহন করেই ক্ষান্ত হন নি দেওয়াল ভেঙ্গে পারকিং তৈরির কাজ ও শুরু করে দিয়েছেন। অথচ এমন ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনার স্থাপত্যশৈলীতে সামান্য পরিবর্তন করাও অনুচিত। ইউনস্কো এর বিশ্বের ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষণ এর সংজ্ঞা তে বলা আছে-

“Each State Party to this Convention recognizes that the duty of ensuring the identification, protection, conservation, presentation and transmission to future generations of the cultural and natural heritage referred to in Articles 1 and 2 and situated on its territory, belongs primarily to that State. It will do all it can to this end, to the utmost of its own resources and, where appropriate, with any international assistance and co-operation, in particular, financial, artistic, scientific and technical, which it may be able to obtain”.

যদিও লালবাগ কেল্লাটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থাপনার তালিকাতে নেই কিন্তু এটি তো আমাদের জাতীয় ঐতিহ্য। তাহলে এই কেল্লার দেয়াল ভেঙ্গে এমন পারকিং করার যৌক্তিকতা কতটুকুন? ২৬ অক্টোবর ২০১১ তারিখে হাইকোর্ট থেকে এই কেল্লার ভিতর কিংবা বাইরের অবৈধ সকল স্থাপনা সরাতে সংশ্লিষ্ট করতিপক্ষকে নির্দেশ দেন তা সম্পূর্ণ পালন না করা হলেও এই আদেশ অমান্য করে ৩০ লাখ টাকা ব্যয়ে এখানে পারকিং তৈরি করতে উনাদের কোন অলসতা লক্ষ্য করা যাচ্ছে না।

আশ্চর্যজনক ভাবে এই ব্যাপারে নাগরিক সমাজের অনেকরই নিরবতা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের চেতনাবোধ কেমন যেন ভি আই পি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। গাড়ি পারকিং যেহেতু ভি আই পি দের জন্য সুবিধা বাড়াবে সেহেতু এই ব্যাপারে আমি নিশ্চুপ থাকি। এই রকম চেতনাবোধ যে একটি দেশ ও জাতীর জন্য হুমকি সরুপ। যদিও এই কেল্লা বাংলাতে মুসলিম শাসনের এক ঐতিহ্য যা অনেক চেতনাজিবি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি এর আগ্রাসন এর ফলাফল বলে চালিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও তাদের চোখে অথর্ব অত্যাচারি শাসক লক্ষন সেন একজন অবিসংবাদিত নেতা যিনি তাঁর রাজ্য এবং প্রজাদের এই আগ্রাসন কারীর অনুসারী মাত্র ১৭ জন্য সৈন্যের ভয়ে অরক্ষিত রেখে পিছনের দরজা দিয়ে পালায়ন করেছিলেন। আশ্চর্যের ব্যাপার হল এই আগ্রাসন কারিকে কিন্তু তৎকালীন বাংলার জনগন সেন বংশের সম্রাটদের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে মেনে নিয়েছিলেন।

যাই হোক এটি বাংলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা এবং এর অক্ষুণ্ণতা রক্ষা করা সকল বাঙ্গালিদের দায়িত্ব। এই অপরিনামদর্শী কাজের বিরুদ্ধে আওয়াজ তুলুন। অবিলম্বে বন্ধ করুন এই সকল আগ্রাসন তা না হলে এটি একটি উদাহরণ হিসেবে রয়ে যাবে যার ফলাফল অদূর ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। এই একটি উদাহরণ কে পুজি করে সকল ঐতিহ্যবাহী স্থাপনাতে যে এমন অগ্রাসন হবে না এর নিশ্চায়তা কে দিবে? তাই এই হঠকারী সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাদের শাস্তি প্রদান পূর্বক এই কাজ অবিলম্বে বন্ধ করুন।

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৫
১৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×