somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

বিবেক নিয়ে কি করি? বড়ই জ্বালাতন করে এই গুনটি। বিবেক বর্জিত মানুষ হতে চাই।

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত জুলাই মাসে সারা দেশে ৮৩ জন নারী ধর্ষিত হয়েছে। গড়ে দৈনিক প্রায় ৩ জন নারী ধর্ষিত হয়েছে। এর বাইরেও মিউচুয়াল ধর্ষণ হচ্ছে অহরহ যা জাতীয় দৈনিকে আসবে না কখনো। কি লজ্জা হচ্ছে আপনাদের? লজ্জা ছাড়া আর কি আছে আপনাদের হওয়ার মত। সুরা নুরের আয়াত ৩০-৩১ এ আল্লাহ্‌ পরিষ্কার নারী পুরুষের পর্দার কথা বলে দিয়েছেন তার পরেও ৯৫ শতাংশ মুসলমানদের দেশে দৈনিক গড়ে তিনজন ধর্ষিত!
*********************************************
রাজন হত্যার পরে যেভাবে সোচ্চার হয়েছিলেন তাতে তো মনে হচ্ছিল দেশে আর শিশু হত্যা হবে না আসলে কি শিশু হত্যা বন্ধ হয়েছে? পায়ু পথে বাতাস দিয়ে টায়ারের মত ফুলিয়ে মেরে ফেললেন আরেকজনকে! মেরে সুটকেসে ঢুকিয়ে লাশ ফেলে রেখে গেল এক শিশুর! মাছ মারার অপরাধে চোখ উপরিয়ে ফেলে দিলেন আরেক শিশুর! এইতো আপনাদের সত্যিকারের মানবতা। খুলনা বাসী ঐ গ্যারেজের মালিকের বাসাতে আগুন দিয়েছে। সহিংসতার জবাবে সহিংসতা!
এমন মৃত্যু কি এখনই হচ্ছে না আগেও হয়েছিল?

আমার বয়স যখন ৪/৫ তখন আমার খুব কাছে একজন আত্মীয় আমার নাক মুখ চেপে ধরে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। মরে গিয়েছিলাম প্রায়, এই মুহূর্তে আল্লাহ্‌ আমাকে মনে করিয়ে দিলেন হাঁটু দিয়ে ঐ ব্যক্তিকে আঘাত করতে। আমি সর্বশেষ শক্তি টুকুন হাঁটুতে একত্রীত করে আঘাত করেছিলাম এবং ঐ দিন আল্লাহ্‌ আমাকে বাঁচিয়ে ছিলেন। আমার অপরাধ আমি আমার বাবার একমাত্র ছেলে সন্তান আমি মারা গেলে আমার বাবার সম্পতির কিছু অংশ তারাও ভাগে পেতেন।

হ্যাঁ আজ যে আপনি এত দরদ দিয়ে লিখছেন কাল আপনার স্বার্থে আঘাত লাগলে রাকিবদের হত্যা করতে একটুও দ্বিধা করবেন না। কি অপরাধ ছিল রাকিবের? পেটে ভাতে কাজ না করে হত একই সাথে মাসে ২/৩ হাজার টাকা অধিক রোজগার করে বোনের জন্য বা মায়ের জন্য কিছু ক্রয় করার স্বপ্ন দেখা এইত!

রাকিব জানত না আজকের মধ্যম আয়ের দেশ বাংলাদেশে ২/৩ হাজার টাকার স্বপ্ন দেখা এক মহা অন্যায়, এমনকি স্বপ্ন দেখতে হলে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ হতে হয়। আজকের বাংলাদেশে মানুষ হিসেবে বাঁচতে হলে যেকোনো রাজনৈতিক দলের বিবেক বর্জিত কর্মী হতে হয়।
*********************************************
আল্লাহ্‌ রাব্বুল আলামিন দুটি কন্যা সন্তান দান করেছেন। চিন্তা করি কীভাবে তাদের মানুষ করব। নিজেদের ইজ্জতের হেফাজত নিজেদের করানো হয়ত শিক্ষা দিব কিন্তু নিজের সন্তানের বিবেককে নিজের হাতে কীভাবে হত্যা করব? সন্তানের বিবেক হত্যা না করলে যে আমাদের ভদ্রতার মুখোশ ধারীরা ওদের হত্যা করে ফেলবে এটা অন্তত নিশ্চিত। স্বার্থে আঘাত লাগলে বাংলাদেশের সবচেয়ে ভদ্র মানুষটিও কত অভদ্র হতে পারে তা নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকেই জেনেছি। হে আল্লাহ্‌, এই জাহেলিয়াতের অভয়ারণ্যে আমাদের সন্তানদের নিরাপদ ভাবে বেড়ে উঠার জন্য কি করা উচিত তা তোমার গায়েবের শক্তির মাধ্যমে আমাদের জানিয়ে দাও। তুমি ছাড়া যে আমাদের কেউ নেই।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×