৬৯ এর গণঅভ্যুত্থান এর ছাত্র নেতা ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ডঃ মাহাবুব উল্লাহ্ স্যারকে মেরে তার জামা ছিঁড়ে লাঞ্ছিত করা হল তখন তিনি নিশ্চুপ ছিলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ স্যারকে যখন লাঞ্ছিত করা হল তখনো তিনি নিশ্চুপ থেকে গাছ ফুল লতা পাতা নিয়ে ব্যাস্ত ছিলেন।
বুয়েট এর এক একজন শিক্ষক কে যখন তার ফেসবুক স্ট্যাটাস এর জন্য ঐ একই সংগঠনের ছাত্ররা মারধোর করল তখনো তিনি চুপ ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার যখন চড় খেলেন স্থানীয় এক নেতার হাতে তখনো তিনি নিশ্চুপ ছিলেন।
হঠাৎ করেই তিনি যে কেন লে জে হু মু এরশাদের মত আত্মহত্যার হুমকি দেয়া শুরু করলেন!!!
ছাত্ররা যে শিক্ষকদের গায় হাত তুলতে পারে তা জানা ছিল না। কিন্তু এই সকল ঘটনা দেখে আমাদের মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও ওনাদের মনে সকল ঘটনা সমান ভাবে নাড়া দেয় না। ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করার সময় নিজেকে এর ভিক্টিম কল্পনা করেই করতে হয়। তা না হলে যেকোনো অন্যায়কে অন্যায় বলতে হবে।
পুরনো ডায়লগ, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



