somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

আমজনতার শুভ বুদ্ধির উদয় কবে হবে?

০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রফেসর আবুল কাসেম ফজলুল হক স্যার বলেছেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত ।

আমরা আসলে দুই ভাগে না আমাদের মিডিয়া আমাদের যত ভাগে ভাগ করে রাখছে ঠিক তত ভাগে বিভক্ত জাতি হচ্ছি দিন দিন। আর এতে প্রভাবকের ভুমিকা রাখছেন আমাদের মহান বুদ্ধিজীবীগন (!!!) গন।

বিশ্বাস হচ্ছে না? তাহলে ভেবে দেখুন গত অক্টোবর মাসেই দেশে ১৫ জন পিতার সন্তান গুম হয়েছেন কিন্তু ভাগ্যের নিরমম পরিহাস এ ব্যাপারে মিডিয়া ধরি মাছ না ছুই পানি নিতীতে রয়েছে আর তাদের গৃহপালিত *******গন তো এমন কোন ঘটনা শুনেছেন কিনা তা তাদের মনিব গণই ভালো জানেন।

সাম্যবাদ ছিল মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা তা যদি এই সকল ঘটনাতে ভুলন্ঠিত হয় এতে কোন অসুবিধা নেই কারন যে যাই বলি না কেন আমাদের দেশে এলিট শ্রেনির গুরুত্ব পাবার পরে উচ্ছিস্ট গুরুত্ব টুকুনই কেবল আমরা আমজনতা পাই। আর এর পরেও আমরা আমজনতা "মামাদের আম খুব মিস্টি বলে স্লোগান দিয়ে মিছিল করি" আর কেউ যদি জিজ্ঞেস করে "আম কি খেয়েছিস?" আমরা সহাস্যে নিরলজ্জের মত বলি "নাহ ৪৫ বছর যাবত মামারা ওয়াদা করে যাচ্ছেন আমাদের স্লোগানে উনাদের মন ভরলেই আমাদের নিজেদের গাছের ঐ টসটসে পাকা আম আমাদের পেরে খাওয়াবেন।"

হ্যা আমরা এমনই অভাগা জাতি যাদের নিজেদের গাছের আম মামাদের কাছে প্রতি ৫ বছর পর পর নিঃর্শতে বর্গা দেই কিন্তু সেই আম আর চেখে দেখার সৌভাগ্য আমজনতার হয় না। সুরা আল-আনফালের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন-

ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً أَنْعَمَهَا عَلَىٰ قَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

"Because Allah will never change the grace which He hath bestowed on a people until they change what is in their (own) souls: and verily Allah is He Who heareth and knoweth (all things)

"তার কারণ এই যে, আল্লাহ কখনও পরিবর্তন করেন না, সে সব নেয়ামত, যা তিনি কোন জাতিকে দান করেছিলেন, যতক্ষণ না সে জাতি নিজেই পরিবর্তিত করে দেয় নিজের জন্য নির্ধারিত বিষয়। বস্তুতঃ আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী।"

যারা উদাহরন হিসেবে মনিষী গনের কথা শুণতে পছন্দ করেন তাদের জন্য মারটিন লুথার কিং এর একটি ভাষনের সামান্য অংশ দিলাম-
"Now, let me say as I move to my conclusion that we've got to give ourselves to this struggle until the end. Nothing would be more tragic than to stop at this point in Memphis. We've got to see it through. And when we have our march, you need to be there. If it means leaving work, if it means leaving school -- be there. Be concerned about your brother. You may not be on strike. But either we go up together, or we go down together."

সুতরাং সাম্যের বাংলাদেশের জন্য নিজেদের চেষ্টা নিজেরা না করলে ধীরে ধীরে উপরোক্ত এলিট শ্রেনি আপনাকে নিজেদের গোলাম বানানোর পূর্ব পর্যন্ত এই আমের গল্প শুনিয়েই যাবে।

পরিশেষে আবুল কাসেম ফযলুল হক স্যারের সকল অনুভতির প্রতি শ্রদ্ধা রেখেই বলব
কলিমদ্দির বাপের কলিমদ্দি গুম হয়ে গেলে তার বাবার অনুভুতি আর স্যারের অনুভুতি একই। রহিমার বাবার রহিমাকে ধর্ষনের পরে হত্যা করলে রহিমার বাবার যে কষ্ট তার সাথে ফজলুল হক স্যারের কষ্টের রঙের কোন পার্থক্য নেই। যাদের চোখে এই সকল পিতার বেদনা কে বিভিন্ন রঙের দেখায় বা যারা এই নিলাভ কষ্টগুলোকে বিভিন্ন রঙ মেখে আলাদা প্রমান করতে চায় তিনিই ধুরন্ধর এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি।

একতাবদ্ধ হয়ে সকল অশুভ শক্তির (মিথ্যাচারি মিডিয়া এবং ঐ সকল ******* সহ) বিরুদ্ধে রুখে দাড়িয়ে আমাদের লাখো প্রানের বিনিময়ে অর্জিত সোনার বাংলাকে আবার সাম্যের সোনার বাংলাতে রুপান্তরিত করি। যেখানে কলিমদ্দির বাবা, রহিমার বাবা কিংবা দিপনের বাবা কেউ কখনো এমন অনাকাঙ্খিত, অযাচিত ভাবে সন্তানের লাশ কাঁধে বয়ে বেড়াবেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×