বিনিন্দ্র রাত শেষে ঘুমের তন্দ্রাটুকু মুছে না যেতেই চোখ মেলি। দূরে কোথাও ভোর ছটার সাইরেন বাজছে। আরো কিছুক্ষণ পরে আমার ব্যিক্তিগত মুটোফোনটি বেজে ওঠার কথা, তবু ঘুম ভেঙ্গে গেল! ভালোই হলো _বহুকাল সূর্যদয় দেখা হয়নি, আজ সুযেগ হয়ে গেল। এই 'বিনিন্দ্র রাত', এ আমার নতুন পথচলা। চিরোটাকালই আমি 'ভোরের পাখি'। রাতের আধার ভেঙ্গে দিয়ে প্রকৃতি যখন জেগে ওঠে, সেই সময়ের সাতেই আমার সখ্য; সে বহুকাল আগের কথা!
এখন আমার নতুন যুগের নতুন পথচলা, নতুন সাজানো জীবন _নতুন হাসি, নতুন আনন্দ, নতুন গন্তব্য। এই হয় জীবনের, সুর কেটে চলে নতুনের সন্ধান। আমিও সময়েরই বলি _নতুন ঢংএ কথা বলি, নতুন ভানএ পথ চলি, পুরোনো আমাকে চিনিনা!
আজই যে চিনিনা, তাই কী! কখোনো কি চিনেছি? কত শত সামষ্টিক-ব্যক্তিগত অধ্যায়.. মালতিকে ভালোলাগত, ভালোবাসি বলে এসেছি জয়ন্তিকে। কেন? সেকথা থাক। এই ব্যস্ত জীবনের মিষ্টি ভোরে 'কে আর হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে'!
বারান্দা-ডোরটা বন্ধ। ভোরের কতটুকু বাকি? মাঝে মাঝে মনে হয় ভোরই হয় না আজকাল, কেবলই অন্তবিহীন রাত! সূর্য ডুবে যায়, সূর্য জাগে, সূর্য মাঝগগনে... তবুও কেবল সীমাহীন রাত!
আজ বেলা এগারোটায় মিটিং হবার কথা। জরুরী কিছু নয়, রুটিন-ওর্য়্ক। তবু আজও 'মিটিং' শুনলেই বুক কেঁপে ওঠে! সেই বিম্ববিদ্যলয় জীবনের জিন্স-গেঞ্জি ছেড়ে ধোপাদূরস্ত হতে কিচুটা সময় লেগে গিয়েছিল _'মিটিং'এর দিন শার্টের ইন আর টাইএর নড কিছুতেই ঠিক হতে চাইতো না! সেই থেকেই.. তার ওপরে ছিলো মিয়ামীর চোখরাঙ্গনি। বহুবার বলেচি, আমাকে ছেড়ে দাও, আমাকে দিয়ে হবে না..। ও মানেনি! আজও সে আমাকে ছেড়ে কোথাও যায় না _অফিস-টুর, বিদেশে বেড়াতে যওয়া কি মামুরি পার্টি, আমার যাওয়া চাই-ই-চাই!
এভাবেই কেটে যাচ্চে আমার সফলতায় ভরা দিনগুলো। 'মর্নিং ওয়াক' রিংটোনটি বাজছে কখন থেকে! মিয়ামীর ভ্রু কুচকে যাচ্ছে.. _উঠতেই হল।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





