somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা ফ্রি-ল্যান্সার (অনলাইনে ইনকাম) হবার স্বপ্ন দেখছেন!!! পর্ব-১

১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে হঠাত প্রয়োজনে দুজন মেইল ফরোয়ার্ড করার লোকের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম। প্রচুর জবাব এসেছিলো। অতি অল্প টাকা হলেও অনেকেই এধরনের কাজ করতে চায়। ঘরে বসে টাকা কামাতে চায়। এরকম মানুষদের জন্যই আমার আজকের পোষ্ট।



গতকাল যে দু'জনকে কাজ দিয়েছিলাম তাদের মধ্যে একজন কাজ শেষ না করেই কেটে পড়েছেন, এখন আমার মোবাইলও ধরছেন না। আমাদের অনেকেরই বোধহয় তরিঘরি টাকা পাবার একটা মানসিকতা কাজ করে। আমরা প্রথমেই আরামের কাজ চাই, বেশি টাকার কাজ চাই। কিন্তু বর্তমানে একজন নিয়মিত ফ্রি-ল্যন্সার হিসেবে এটুকু বলতে পারি "অনেক কষ্ট করে এখানে পৌছেছি"।
আমরা যখন কাজ শুরু করি তখন সারা দিন বড়ভাইদের ব্যাগার খেটে দিয়েছি, পয়সা ছাড়াই। কারন আমাকে কাজ শিখতে হবে, কাজ শিখতে পারলে পয়সা আসবে, দিনে দিনে রেট বাড়বে, চাহিদা বাড়বে। একসময় আর পেছনে তাকাতে হবেনা। এবং আমি সফল হয়েছি। বলছিনা যে অনেক কামাই, কিন্তু শান্তিতে কামাই, এটুকু বলতে পারি। অনেক সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বেকারত্বও বইতে হয়। কিন্তু বড় কোন টেনশন থাকেনা।
সুতরাং আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে নামতে হবে। কাজ শেখার নেশা থাকতে হবে। সঠিক সঙ্গ ও পরিকল্পনা থাকতে হবে। পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং সময় জ্ঞান থাকতে হবে। কাজ হাতে নেবার সাহস থাকতে হবে। এবং সর্বোপরি মক্কেলের চাহিদা পুরনে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে।

আমরা অনেকেই পিটিসি থেকে কিছু কিছু ইনকাম করি, এসব ক্ষেত্রে সাবধান হতে হবে। অবিশ্বাস্য টাকার অংক থাকলে সেসব সাইট বর্জন করতে হবে।

অনলাইন ফ্রি-ল্যানসিং অনেক রকম হতে পারে, (সামনে পোষ্টে আসবে) আপনার ইনটারেস্ট ও দক্ষতা অনুযায়ি কাজ করুন। সামনে এগুনো যাবে। কাজ বিষয়ক যে কোন পড়াশোনার বা ট্রেনিং টাইপ কিছু পেলে মিস না করাই বুদ্ধিমানের কাজ। আমাদের মনে রাখা দরকার যে ফ্রি-ল্যানসিং করে আমাদের দেশেরই কিছু তরুন মাসে দেড়-দুই লাখ টাকাও কামাচ্ছে। এর থেকে অনেক বেশি অংকও আছে!!! আপনি পারবেননা ক্যানো? আপনার সেই পরিশ্রম আর সংকল্প থাকলে আপনিও পারবেন। তবে সময় লাগবে, একবারে হবেনা। ছোট খাটো কাজ হিসেবে, আর্টিকেল রাইটিং, ক্যাপচা, মেইল তৈরি, মেইল ফরোয়ার্ড এসব চুক্তি ভিত্তিতে করতে পারেন।
আপনার পরিচিতির পরিধি বাড়ান, কাজের লোকদের সাথে বন্ধুত্ব বাড়ান। এ জগতের লোক অহংকারি কমই হয়। আপনাকে তারা হেল্প করবে, আপনি স্টেপ বাই এগিয়ে যান। (এ বিষয়ে সামনের পোষ্টে বলা হবে)


সরকারি পৃ্ষ্ঠপোষকতা বা সুযোগ-সুবিধা দিয়ে প্রতি মাসে কয়েক লক্ষ ডলার বৈদেশিক মূদ্রা নিয়ে আসা সম্ভব, কিন্তু আফসোস, আমাদের সব নেতা-নেতৃই খোঁয়াড়ের জীব।

চলবে.......
২৫টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×