somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কহতব্যঃ "১০ বছর আগেও একটু ভালো ছিলাম।"

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটিশ আমলে মানুষ বলতো "শায়েস্তা খাঁর আমলেই ভালো ছিলাম।"
মৌলিক চাহিদা যদি সহজে পুরন হয়, মানুষ অবশ্যই শাসকের স্তুতি করবে, প্রনতি জানাবে।

ইতিহাস বলে, সেরা শাসকেরা মানুষের খুব কাছের জন/ আপনজন ছিলেন। তারা সংরক্ষিত এলাকায় বসবাসকারী ভিন-গ্রহের প্রানী বা সেলিব্রেটি ছিলেন না। জামার কাপড় কেন লম্বা? এই প্রশ্নের জবাবও দিতে হোতো সাধারন মানুষের কাছে। পিঠে আটার বস্তা বয়ে মানুষের মুখে খাবার তুলে দিতেন। ভৃত্যকে উটের পিঠে চড়তে দিয়ে নিজে পায়ে হেটে চলতেন। তাদের কারো ছিল একটি মাত্র পরিধেয় জামা, কারো ঘরে ছিল শোবার জন্য একটি মাত্র খেজুরের চাটাই! কারো মাথায় দেবার জন্য একখানা পাথর বা ইট।

আজকের মন্ত্রি, আইন প্রণয়নকারীদের কথা বাদই দিলাম... জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার যেখানে বাস করেন, যেভাবে সংরক্ষিত হয়ে বেষ্টিত হয়ে থাকেন, তা দেখলেই বুঝবেন কেন উমর রাঃ এর সময় যাকাত নেবার লোক পাওয়া যেতনা আর এখন যাকাত দেবার লোক পাওয়া যায়না!

বিষয়টা এমন নয় যে তারা ভালো মানুষ ছিলেন বলেই এমন সুন্দর দেশ চালাতে পারতেন। বরং তাদের রাষ্ট্রীয় আদর্শই তাদেরকে সোনার মানুষে পরিণত করেছিল।

মানুষ এখন বলে "১০ বছর আগেও একটু ভালো ছিলাম।"

মানুষ ১০ বছর আগেও একই কথা বলতো! যারা বয়োজ্যেষ্ঠ তারা সাক্ষি।

কারন কিন্তু এই নয় যে গত কয়েক দশক ধরে আমাদের শাসকের মাঝে কোন ভালো বা সৎ মানুষ ছিলো না। বরং আমাদের আইনের ফাঁকফোকর এর জন্য দায়ি। আমাদের রাষ্ট্র ব্যাবস্থা পুঁজিবাদকে তার আদর্শ হিসেবে ধারন করেছে। আর পুঁজিবাদ যে গরিব মারার দারুন এক "কল" একথা ঘোর শত্রুও অস্বীকার করতে পারবেনা।

অনেকে বলে "আমাদের আদর্শ গণতন্ত্র"। এই মানুষগুলো সম্ভবতঃ বোঝেনা যে গণতন্ত্র হচ্ছে বর্তমান পুঁজিবাদী ব্যাবস্থায় শাসক নির্বাচনের একটি পদ্ধতি মাত্র। (যারা বিরোধিতা করবেন তাদের অনুরোধ করবঃ গণতন্ত্র আছে অথচ পুঁজিবাদ নেই এমন একটি দেশের নাম বলুন)

আর আমরা যারা ভোট দিয়ে ভাবি দেশের রাজনীতিতে অংশ নিলাম তারা কয়েকটা সহজ সমিকরন বুঝিনা বলেই এরকম ভাবি।
আপনি যখন প্রতিবার ভোট দিতে যান, দেশের বর্তমান আইন কানুনের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেই ভোট দিতে যান। কিন্তু আপনি আদৌ এ বিষয়টি নিয়ে সচেতনভাবে ভেবে দেখেন নি যে, বর্তমান আইনের বেড়াজালেই আপনি আটকে আছেন এবং এ থেকে মুক্তি চান।

যখন আপনাকে কেউ ঠকায়, আপনি কিন্তু তার সাথে আর কোন লেনদেনে যাবেন না। সুতরাং আবার লেনদেনে যাবার আলোচনাই উঠতে পারেনা। অথচ, আপনি ৫ বছর পর পর সাবান-শ্যাম্পু দিয়ে ডলে গোছল দিয়ে, গরুর মাংস রান্না করে, পাঞ্জাবি পড়ে ও আতর মেখে ভোট দিতে যান। যদিও এটা জানেন যে আইন না বদলানো পর্যন্ত দেশ বদলাবেনা। যেই আইন ব্রিটিশরা করেছিল লুটে খাবার সুবিধার্থে!!!

আসুন ভেবে দেখি, ভবিষ্যতে কাউকে সমর্থন দিয়ে আবারো তাকে পাপ করার সুযোগ দেব কিনা! এবং ভেবে দেখি সেই সমর্থন দেবার কারনে পাপের ভাগিদার হতে রাজি আছি কিনা।

"মুমিনেরা একই সাপের গর্তে দ্বিতীয়বার দংশিত হয়না"-নবী মুহাম্মাদ সাঃ

যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।(সূরা আল মুলক-২)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×