somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের একটাই রাজু ছিলো

০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী থেকে কিছু একটা না করলেই নয়- এই ভাবনা তাড়িয়ে ফেরার কারণেই বের করেছিলাম দৈনিক উপচার। কিন্তু খুব বেশিদিন টেকা হলো না মালিকদের মারামারিতে। উপচার থেকে যখন ফিরেছি, যখন ঠিক করেছি, আর কোনো স্থানীয় কাগজে চাকরি নয়, তখন রাজুর সঙ্গে পরিচয়। স্পষ্ট মনে নেই, কার মাধ্যমে পরিচিত হয়েছিলাম। খুব সম্ভবত কামরুজ্জামান শাহীনের মাধ্যমে।
আমার সঙ্গে প্রথম পরিচয়েই রাজু জানালো, তার স্বপ্ন অনেক বড় সাংবাদিক হবার। কাজেই একটা কাজ চাই তার। প্রথম পরিচয়ে লম্বা একহারা গড়নের প্রায় কালো বর্ণের এই ছেলেটি আমার আশা জাগালো। সহযোগিতা করলাম সাধ্য মতো। উপচারে কাজ শুরু করলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের এপক্ষ-সেপক্ষের কাহিনীতে রাজুও একটি পক্ষ নিলো। শিবিরের দখল করার কারণে যে প্রেসক্লাবটি ছেড়ে অধিকাংশ সাংবাদিক বাইরে থাকেন রাজু সেই প্রেসক্লাবেই ঘর বাধলো। আমার সঙ্গে তার সুতোটা ছিঁড়ে গেলো কখন যে, টেরও পাইনি। বিয়ের পর রাজুর সঙ্গে হুট করে দেখা রাস্তায়। রিকশা থামিয়ে রাজু, সামনে দাঁড়ালো, শিবলী ভাই, বিয়ের খাবার খাওয়াবেন না? একটি পেস্ট্রি কেক খেয়ে পরম তৃপ্তির ভান করে বলেছিলো, যাক বিয়ের খাওয়াটা হলো। উজ্জল যখন আজকের কাগজ ছেড়ে দিয়ে আমার দেশে ঢুকলো, তখন রাজু এলো আজকের কাগজে কাজ করতে চায় বলে। আমি সাধ্যমতো করলাম। কিন্তু কী কারণে জানি, ও আজকের কাগজে শেষতক কাজ করলো না। আমার সন্তান রোদকে কোলে নিয়ে ওর মায়ের পরীক্ষার সময় গণযোগাযোগ বিভাগের বাইরে ঘুরে বেড়াচ্ছি। কোত্থেকে রাজু এসে হাজির। শিবলী ভাই, দেখি দেন চাচ্চুকে দেন। আমার ছেলে আবার কারো কোলে যায় না। রাজু হাত দিতেই চিৎকার। রাজু বলে গেলো, শিবলী ভাই, আপনি যেমন আপনার ছেলেও তেমন!
আমাদের এই একটাই রাজু ছিলো। হাজার দূরত্ব থাক, যোগাযোগের সুতোটা ছেঁড়া থাক, তারপরেও বছরে দু'চারবার অন্ততঃ দেখা হতো, কথা হতো। রাজু, আমাদের একটাই রাজু, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক পরিবারের একটা অংশ ছিলো। বৃহস্পতিবার রাতে আমাদের সেই একটাই রাজু মারা গেছে অকালে। মাত্র 23 বছর বয়সে জন্ডিসে ভুগে তাকে কাটাতে হয়েছে সব মায়া। ভাষা বিভাগের মাস্টার্সের ছাত্র রাজুর মৃতু্যর খবর দুপুরে প্রথম দিলো উজ্জল। আমি খুব স্বাভাবিকভাবেই মৃতু্য সংবাদ গ্রহণ করি। এটাও করেছি। মাঝে মধ্যে মনে হয়, কেনো যে এমন হয়। তারপরেও ঠিকঠাক মতো চলি। আমি স্বাভাবিক ভাবে মৃতু্যর খবরটা গ্রহণ করলেও কেনো জানি আমার দুর্বল স্মৃতিগুলো বারবার রাজুকে হাতড়ে বের করতে চাইছে। আমাদের যে একটাই রাজু ছিলো!

রাজুর পুরো নাম- সাজেদুর রহমান, শেষ পর্যন্ত খবরপত্রে কাজ করতো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×