এই গ্রমের পাখিপ্রেমী মানুষ আর পাখিদের ঘিরে এবার আযোজন করা হয়েছে পাখি মেলার। দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের শিক প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। শনিবার বেলা 10 টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। অতিথি হিসেবে যারা থাকবেন তাদের আর একজন বাংলাদেশ বার্ড কাব সভাপতি ড. ইনাম আল হক।
পাখি মেলায় এবারে চিত্র প্রদর্শনী, কুইজ অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, পাখির উপর ভিডিও চিত্র প্রদর্শনী, পাখি দেখার জন্য টেলিস্কোপসহ পাখি সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ থাকবে দর্শকদের জন্য।
মেলা আয়োজন করেছে গ্রামের পাখি সংরণ কমিটি। পাখি সংরণ কমিটির সভাপতি শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক শুভ্রান্ত কুমার অকান্ত শ্রম দিয়ে এই এই গ্রামকে আলোকিত করেছেন। আলোকিত এই গ্রামকে মডেল হিসেবে তুলে ধরতে আয়োজন করেছেন এই মেলা।
তারা জানালেন, এবারের শীতে আসা পাখির সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। এবারে এসছে স্ন্যাক বাড (সাপা পাখি), দুই প্রকারের ছোটমাথা এবং বড় মাথার ওপেন বিল স্টক (শামুক কোল), তিন প্রকারের ছোট, বড় এবং মাঝারী পানকৌড়িসহ নানা ধরণের পাখি। তাছাড়া দেশী কলা বাদুরের আনাগোনাও রয়েছে বেশ।
যেভাবে মেলায় যাবেন : রাজশাহী থেকে 32 কিলোমিটার পুঠিয়া। নাটোর থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার। পুঠিয়ার তাহেরপুর মোড় থেকে বাস, ভ্যান, রিকশা বা নছিমন যোগে 15 কিলোমিটার উত্তরে তাহেরপুর সড়কের সঙ্গেই পচামারিয়া বাজার। সেখানে নামলেই সড়ক ও বাজার সংলগ্ন পচামারিয়া গ্রামে সেই পাখিদের আবাস।
বিডি নিউজের এস এম আব্বাসের ফিচারের চুম্বক অংশ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


