স্বাস্থ্যখাতে বাংলাদেশ মেলাদূর এগিয়ে গিয়ে বর্তমান সরকারকে বেশ কয়েকটা আন্তর্জাতিক পুরষ্কার এনে দিয়েছে । গ্রাম ও ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত সবখানেই ডাক্তার ও তাদের সাথে সংযুক্ত সকল কর্মচারীদের অনবদ্য ভুমিকা অবশ্যই প্রশংসনীয়। প্রতিটি হাসপাতালে গেলেই ডাক্তার গণ প্রথমেই জানাবে লোকবলের অভাব! কেন এই অভাব ?
আমাদের দেশে কি ঐ পেশায় নিয়োগের মত বেকার শ্রেনী নেই?
নাহ ! প্রায় ৪০ হাজার পদ খালি পড়ে আছে! কিন্তু নিয়োগ দেয়া যাচ্ছেই না !
সরকারের অত্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজনের কাছে জানতে চেয়েছিলাম, কেন এই লোকবল পূর্ণ করা হয়না ?
জানলেন-নিয়োগ দিতে গেলেই লেনদেন ও দেন দরবার এর পরিমাণ এতই বেড়ে যায় , সচিব ও পদস্ত কর্মকর্তাদের চাকরি যায় যায় অবস্থা।
যেকোন সিভিল সার্জন অফিসে গেলেই জানা যায় কি পরিমান লোকবল সঙ্কট নিয়ে স্বাস্থ্যখাত চলছে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে আর সেবাদানকারীর সংখ্যা কমছে। যেন চাহিদা ও যোগান রেখার খেলা চলছে। তবুও ডাক্তার গণ চালিয়ে যাচ্ছেন পুরস্কার প্রাপ্ত এই খাতটি।
সরকার প্রধান সরাসরি হস্তক্ষেপ না করলে হয়ত এর আশু সমাধান সম্ভব নয়।
হে মাননীয় গণ,
বেকারত্ব দূর করলে সরকারের ভোটার সংখ্যা ও বেড়ে যায় । অন্তত ৪০,০০০ হাজার পরিবার সরকারের প্রতি দুনিয়াবী আনুগত্য স্বীকার করতে পারে। এটাও তো একখানা দাবার চাল হতে পারে। খেলে দেখুন একবার এই দাবার চালখানা ।

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



