somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌতাত গোস্বামী শন্তু
একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মহাবিপ্লবীর মহাপ্রয়াণ

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চলে গেলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, প্রখ্যাত কৃষকনেতা, বিপ্লবী কামাক্ষ্যা রায়চৌধুরী।

১৯২০ সালের ২০ জুন খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রাদিয়া গ্রামে জন্ম নেয়া কামাক্ষ্যা রায়চৌধুরীর শৈশব কেটেছে সৈয়দপুর জেলায়। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লবী সুবোধ সুরের অনুপ্রেরণায় ১৯৩৬ সালে মাত্র ১৬ বছর বয়সে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।
চল্লিশের দশকে দক্ষিণাঞ্চলে কৃষক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ব্রিটিশবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার ক্ষেত্রে কামাক্ষ্যা রায়চৌধুরীর অবদান ঐতিহাসিক ছিল বলে মন্তব্য করেন তারা।
ব্রিটিশ শাসনামলের অবসানের পর পাকিস্তানি শোসকদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কামাক্ষ্যা রায়চৌধুরী।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন কামাক্ষ্যা রায়চৌধুরী। তবে, শারীরিক অসুস্থতাকে পাত্তা না দিয়ে মানসিক দৃঢ়তায় সক্রিয় ছিলেন তিনি। সবশেষ গত ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন’র উদ্বোধনও করেন কামাক্ষ্যা রায়চৌধুরী।
তবে, রোগের সাথে লড়াইয়ে হার মেনে রোববার রাতে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিপ্লবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
কিংবদন্তি এ বিপ্লবীর মৃত্যুতে উপমহাদেশের সবচেয়ে গৌরবময় অধ্যায় ব্রিটিশ শাসনবিরোধী আন্দোলনের একটি উজ্জ্বল পর্বের সমাপ্তি ঘটলো।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×