somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত ঘটনা: একসাথে হারিয়ে গেলো পুরো গ্রামবাসী

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিচিত্র এই পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই না ঘটে। বিজ্ঞানী ও গবেষকরা শত শত বছর ধরে গবেষণা করেও এসব ঘটনার প্রকৃত কোনো কারণ খুঁজে পান না। এমনই একটি ঘটনা ঘটে উত্তর পশ্চিম কানাডার আজকুনি হ্রদের পাশে ‘ভিলেজ অব ডেড’ নামের একটি গ্রামে। এই ঘটনাটি ঘটার আগে এই গ্রামটি সম্পর্কে মানুষের তেমন কোনো জানাশোনা ছিল না। শুধুমাত্র গ্রামবাসী ও ব্যবসার কাজে যারা আসতেন তারাই শুধুমাত্র গ্রামটি সম্পর্কে জানতেন। এছাড়া এখানে পশুর লোম উৎপাদিত হতো বলে সে হিসেবে কিছুটা পরিচিতি ছিল। কিন্তু ১৯৩০ সালের পর সংবাদ মাধ্যমে একটি ঘটনা প্রকাশের মাধ্যমে গ্রামটি পুরো বিশ্বের নজড়ে চলে আসেন। কি সেই ঘটনা? নিজের কানে শুনে অনেকেরই বিশ্বাস হবে না ঘটনাটি।


কানাডার পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই গ্রামটি ছিল উপজাতি অধ্যুষিত। প্রায় হাজার দুয়েক উপজাতির বসবাস ছিল এই গ্রামে। গ্রামের অধিবাসী ও পশম ব্যবসায়ীদের আনাগোনা ছাড়া তেমন কোনো কোলাহল ছিল না গ্রামটিতে।

১৯৩০ সালে একজন সাংবাদিক এই গ্রামের একটি অদ্ভুত ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ করেন। আর যার সূত্র ধরে সংবাদটি প্রকাশ করা হয় তিনি একজন পশম ব্যবসায়ী। তার নাম ‘জো লবেল’। পশম কেনার জন্য তিনি প্রায়ই গ্রামটিতে যেতেন। কিন্তু একদিন তিনি পশম কেনার জন্য গ্রামে গিয়ে দেখেন কোথাও কোনো মানুষ নেই। এ বাড়ি, ও বাড়ি খুঁজেও একজন মানুষও তিনি খুঁজে পেলেন না। বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি দেখতে পান, তারা যে শার্টগুলো বুনছিল সেগুলো অসমাপ্ত অবস্থাতেই পড়ে আছে। অনেকে চুলোয় তরকারি গরম করতে দিয়েছেন, সেই তরকারি গরম হচ্ছিল। কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন নেই।


অবশেষে কবরস্থানে গিয়ে তিনি আরও হতবাক হয়ে যান। কবরস্থানের সবগুলো কবর পাওয়া গেল খোদিত অবস্থায়! কিন্তু কবরস্থানের ভেতরে কোনো লাশের দেখা মিললো না। ভেতরের সবগুলো লাশ কোথায় যেন উধাও হয়ে গেছে।

ঘটনার আকস্মিকতায় খেই হারিয়ে ফেলেন ‘জো লবেল’। তিনি দ্রুত দ্য রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে খবর দেন। মেজর থিওডোর লিস্টোর্টের নেতৃত্বে দ্য রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ পুরো গ্রাম ও আশপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজলো। কোনো গ্রামবাসীকে পেলেন না।

রহস্যের বেড়াজালে বন্দি:
ওই গ্রামের এস্কিমোদের পূর্বপুরুষদের সবগুলো কবর খোদিত অবস্থায় আছে আর সেগুলোর ভেতর থেকে লাশগুলো গায়েব! যে বা যেটি গ্রামবাসীদের নিয়ে গেল সে কি একই সঙ্গে কবরগুলোর ভেতরে থাকা লাশগুলোও নিয়ে গেছে? কিন্তু কবরের ওপরের মাটি বরফ জমে এতোটাই শক্ত হয়ে গিয়েছিল যে এগুলো খনন করা যে কারও জন্যই বেশ দুঃসাধ্য কাজ। শুধুমাত্র অক্ষত অবস্থায় পাওয়া গেল ওই গ্রামের সবচেয়ে প্রাচীন গোত্রপ্রধানের কবরটি। তাহলে কি তার মধ্যেই লুকিয়ে রয়েছে অজানা এই রহস্য? হবে হয়তোবা।

পরবর্তীতে হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই ২ হাজার গ্রামবাসীকে আর কখনোই দেখা যায়নি। কি হয়েছিল গ্রামের অধিবাসীদের? কিইবা হয়েছিল কবরে শায়িত লাশগুলোর? এই প্রশ্নের সব উত্তরই যেন সকলের কাছে অজানা।

আরও দেখতে পারেন:
* হাইব্রিড ও সাইব্রিড: মানবজাতির জন্য ত্রাস
* অপরূপ এক দ্বীপ: কিনবেন তো মরবেন!
* চেয়ার অব ডেথ: যে বসবে সেই মারা যাবে
* আর্ক অব দ্য কোভেন্যান্ট: হাজার বছর ধরে মানুষ যা খুঁজছে
* ম্যানচিনেলা: ছুলেই সর্বনাশ
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×