somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন উত্তরে ইসলামী জ্ঞানঃ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংকলনে: মুহাম্মাদ আব্দুল্লাহ আল-কাফীলিসান্স (হাদীস), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
অনুবাদক ও গবেষক, বাংলা বিভাগ, জুবাইল, সৌদিআরব।=========================ভূমিকাঃ ইসলামী জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান। মানুষ দুনিয়াতে যত জ্ঞানই লাভ করুক যদি সে ইসলামী জ্ঞান থেকে দুরে থাকে, তবে সে অজ্ঞই রয়ে যাবে। পরকালের নাজাত পেতে হলে ইসলামী জ্ঞান ও আমল ছাড়া কোন বিকল্প বা উপায় নাই। নবী (সাঃ) বলেছেন, 'জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরয।" (সহীহ ইবনে মাজাহ)১) প্রশ্নঃ আহলে সুন্নাত ওয়াল জামাত কারা?উত্তরঃ যারা আকীদা ও আমলের ক্ষেত্রে কুরআন ও সুন্নাতকে আঁকড়ে ধরে থাকে এবং তার উপর ঐক্যবদ্ধ থাকে। আর সাহাবায়ে কেরাম তথা সালাফে সালেহীনের রীতি-নীতিকে অনুসরণ করে।২) প্রশ্নঃ অবৈধ অসীলার উদাহরণ কি?উত্তরঃ যেমনঃ নবী-রাসূল, ফেরেশতা, ওলী-আউলিয়া ইত্যাদির অসীলা করা। মৃত ব্যক্তির কাছে দু'আ চাওয়াও নিষিদ্ধ অসীলার অন্তর্ভূক্ত।৩) প্রশ্নঃ কবরে বা মাজারে বা কোন পীরের উদ্দেশ্যে মানত করার হুকুম কি?উত্তরঃ শির্ক।৪) প্রশ্নঃ সর্ব প্রথম আল্লাহ তা'আলা নবী (সাঃ) এর নূর সৃষ্টি করেন, একথাটি কি ঠিক?উত্তরঃ না, কেননা এ সম্পর্কে সহীহ কোন হাদীস নাই। জাল (বানোয়াট) হাদীসের ভিত্তিতে অনেকে একথাটি বলে থাকে।৫) প্রশ্নঃ নবী (সাঃ) কি নূর থেকে সৃষ্টি?উত্তরঃ না, আদম সন্তান যে উপাদানে সৃষ্টি, তিনিও সেই উপাদানে সৃষ্টি। (সূরা কাহাফ:১১০)৬) প্রশ্নঃ বিদ'আত দু'প্রকারঃ ভাল বিদআত ও মন্দ বিদ'আত। এ সম্পর্কে আপনার মত কি?উত্তরঃ এরূপ ভাগ করার কোন দলীল নাই। কেননা নবী (সাঃ) বলেছেন, "প্রত্যেক বিদ'আতই ভ্রষ্টতা।" (মুসলিম)৭) প্রশ্নঃ সাইকেল, বাস, ট্রেন, প্লেনে চড়া, বিদ্যুৎ, মাইক ব্যবহার ইত্যাদি কি বিদ'আত নয়?উত্তরঃ না, কেননা একাজগুলো ইবাদত মনে করে সোয়াবের উদ্দেশ্যে করা হয় না। এগুলো দুনিয়াবী কাজ।৮) প্রশ্নঃ বিদআত কাকে বলে?উত্তরঃ সোয়াবের নিয়ত করে যে ইবাদত করা হয়; অথচ তার পক্ষে শরীয়তে দলীল পাওয়া যায় না, তাকেই বিদ'আত বলে।৯) প্রশ্নঃ বর্তমানে প্রচলিত কিছু বিদ'আতের উদাহরণ কি?উত্তরঃ নামাযে মুখে নিয়ত পাঠ, মীলাদুন্নবী উদযাপন, দলবদ্ধভাবে যিকির, কুলখানি, চল্লিশা, খতমে জালালী, খতমে ইউনুস, ফাতেহাখানি, জন্মবার্ষীকি, মৃত্যুবার্ষীকি, শবে বরাত উদযাপন ইত্যাদি।১০) প্রশ্নঃ কুরআনের আয়াত লিখে তাবিজ ব্যবহারের হুকুম কি?উত্তরঃ নাজায়েয। কেননা জায়েয হওয়ার পক্ষে নবী (সাঃ) বা সাহাবা-তাবেঈনের কারো থেকে কোন দলীল নাই। তাছাড়া কুরআনকে এভাবে ব্যবহার করলে, কুআনের অবমাননা হয়।১১) প্রশ্নঃ অসুখ-বিসুখ হলে ঝাড়-ফুঁক করার হুকুম কি?উত্তরঃ কুরআনের আয়াত ও হাদীসের দু'আ পড়ে ঝাড়-ফুঁক করা জায়েয।১২) প্রশ্নঃ নবী (সাঃ) কি গায়েব জানতেন?উত্তরঃ না, তিনি কোন গায়েব জানতেন না। (সূরা-আনআমঃ৫০)১৩) প্রশ্নঃ নবী (সাঃ) কি জীবিত?উত্তরঃ না, তিনি মৃত্যু বরণ করেছেন। (সূরা যমারঃ৩০)১৪) প্রশ্নঃ নবী (সাঃ) কি হাযের-নাযের (অর্থাৎ সবখানে তিনি উপস্থিত হতে পারেন, এরূপ বিশ্বাস করা কি?)উত্তরঃ না, তিনি হাযের-নাযের নন। এরূপ বিশ্বাস করা কুফরী।১৫) প্রশ্নঃ নবী (সাঃ) কি কারো উপকার-অপকারের ক্ষমতা রাখে?উত্তরঃ না। (সূরাঃ জিনঃ২১)১৬) প্রশ্নঃ নবী (সাঃ) এর জন্ম দিবস উপলক্ষে ঈদে মীলাদুন্নবী উদযাপন করার হুকুম কি?উত্তরঃ নাজায়েয, বিদ'আত।১৭) প্রশ্নঃ কোন মুসলমানকে কাফের বলার পরিণতি কি?উত্তরঃ ঐ ব্যক্তি কাফের না হলে, কথাটি যে বলেছে তার উপার পতিত হবে।উপকৃত হলে শেয়ার করতে ভুল করবেন না।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×