somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপ্রেরণা

১৮ ই মে, ২০১৭ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইলে যত বেশি চার্জ দিবে, তত বেশি সময় ধরে চালাতে পারবে। গাড়িতে যত বেশি গ্যাস নিবে, তত বেশি দূরত্বে যেতে পারবে। ব্যাংকে যত বেশি টাকা জমাবে, তত বেশি মুনাফা পাবে। তাই লাইফের পরবর্তী লেভেলে যাওয়ার আগেই নিজের চার্জ যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নাও। দরকার হলে পাওয়ার ব্যাঙ্ক কিনে এক্সট্রা চার্জ সেভ করে নাও। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে তলোয়ারে ধার দেয়ার চান্স মিলবে না। শরবত গিলে ফেললে, গুড় মিশানোর সুযোগ আসবে না।
তোমার মেধা কম-বেশি হতে পারে। তোমার বাবার টাকা কম-বেশি থাকতে পারে। কিন্তু অন্যদের সমান সময়ই তোমার হাতে থাকে। এক মিনিটও কম না। এক মিনিট বেশিও না। তবে তোমার ২৪ ঘন্টা কাটানোর স্টাইল, অন্যদের ২৪ ঘন্টা কাটানোর স্টাইলের চাইতে আলাদা হতে পারে। তাই বছরের এই ২৪ ঘন্টাগুলিই নির্ধারণ করে দিবে, পরের বছরের ২৪ ঘন্টাগুলি কেমন হবে। ক্লাসে ফার্স্ট হবে, নাকি লাস্ট বেঞ্চে বসে ঝিমাবে? লাখ টাকা বেতনের চাকরি করবে, নাকি বেকার হয়ে টাকলা মাথার চুল ছিঁড়বে?
তোমার মনোযোগে ঘাটতি থাকতে পারে। তোমার হাতের লেখা খারাপ হতে পারে। কিন্তু তোমার জিপিএ হবে, তোমার ক্লোজ ফ্রেন্ডদের এভারেজ জিপিএ এর সমান। তোমার ক্রিয়েটিভিটি-স্মার্টনেস হবে, তাদের ক্রিয়েটিভিটি-স্মার্টনেস এর সমান। তাই clash of clans, games of thrones, আড্ডাবাজির পিছনে লেগে থাকা ফ্রেন্ড বাদ দিয়ে তোমার চাইতে স্মার্ট ফ্রেন্ডদের পিছে পিছে ঘুরো। লুজারদের সাথে যত বেশি কানেক্টেড থাকবে, লক্ষ্য থেকে তত বেশি ডিসকানেক্টেড হয়ে যাবে। একদিনের মাস্তি বাদ দিয়ে, ক্রিয়েটিভ কারো সাথে অল্প একটু আড্ডা দিলেই দেখবে, অনেক কিছু শিখে ফেলছ।
ভয় আর কনফিউশনগুলো সাইডে রেখে, কি আউটপুট পাওয়া যাবে সেই চিন্তা বন্ধ করে- টানা পাঁচ দিন এক ঘন্টা করে সময় দিতে পারলে- যেকোনো কঠিন কাজই সহজ লাগা শুরু হবে। শুরু করার চিন্তা করে চুপচাপ বসে থাকলে, দুই-একদিন চেষ্টা করে, ছয়মাস খোজ খবর না থাকলে- যে জায়গায় আটকে আছ, সেখানেই পঁচে মরবে। তাই রাতে ঘুমানোর আগে এক ঘন্টা বেশি ফেইসবুকিং না করে, নতুন কিছু শিখার পিছনে একটা ঘন্টা সময় দাও। পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে না রেখে, সেমিস্টারের প্রথম থেকেই সিনসিয়ার হও। আলসেমি আর হেঁয়ালির শিকলে একটু একটু করে আঘাত করো। দেখবে শিকল ভেঙ্গে সবার আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গেছ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ দুপুর ২:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×