কফির কাপে চামচের টুংটাং শব্দ সেই সাথে তোমার লাল
নীল চুড়ির মৃদু আহবান, মধ্যরাতের মায়াবী সংগীত!
তুমি বললে, চিনি ক চামচ দেবো?
আমি নব্য প্রেমিক
অথবা নবশয়ন সংঙ্গী হলে বলতাম,
তোমার হাত জাদুকরী, চিনি না দিলেও চলবে।
অথবা আরো আহ্লাদে বলে ফেলা যেতো,
তোমার ঠোঁটের উঞ্চ পরশ!
এটুকুই যথেষ্ট প্রিয়তমা।
কিন্তু কোনটাই বলিনি আমি,
বড় বেশী পাল্টে যাচ্ছি ইদানীং।
তোমার লাল নীল
চুড়ি আর কফির চামচ মিশ্রিত মধ্যরাতের সংগীত,
সাময়িক আন্দোলিত করলেও, অবলীলায় বিছানার
এককোনে পড়ে থাকা
অন্তর্বাসের দিকে চোখ ফেরানো হয়না খুব একটা!
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



