somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ সৌরভ
আমি 'স্মৃতিকাতরতা ' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

আমি বড় না হলে বাবা বুড়ো হতেন না !

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১.
২৯ শে রমজান। মাগরিবের আজান হয়ে গেল। ইফতার হাতে সোজা চলে এলাম খোলা প্রান্তরে।
আমার আগেই পৌঁছে গেছে অনেকে। বরাবরের মতো আমি পরে।

পশ্চিম আকাশের কোনো কোনায় চাঁদ উঠার কথা।নতুন চাঁদ। ঈদের চাঁদ! আনন্দ !!

নারিকেল গাছের দুই ডালের ফাঁকে তাকিয়ে খুঁজি। গত ঈদের ঠিক ওখানেই চাঁদ উঠেছিল। চরম উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকি। দূরে কোথাও চকলেট বোমা ফুটে উঠে ! সবাই হৈ হৈ করে উঠে। ওরা সম্ভবত চাঁদ দেখে ফেলেছে ! আর আমরা মন মরা হয়ে তাকিয়ে থাকি।

“এইবার মনে হয় ত্রিশটা রোজা হবে।"-- কেউ একজন বলে ওঠে।
আমি মন খারাপ করে আব্বার দিকেতাকিয়ে বলি , “আব্বা ! তাই ? "
আব্বা বলেন , “চাঁদ না দেখা গেলে তো ত্রিশটা রোজাই হবে।"
আমি মন খারাপ করে বললাম , “কিন্তু ওরা যে বোমা ফুটাচ্ছে ? হৈ হৈ করছে ? ওরা কি চাঁদ দেখেছে ?”

আসলে কাল কে যে ঈদ হবে না এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিনা।

আব্বা বললেন , "মনে হয় উঠেনি।উঠলে তো আমরাও দেখতাম। "
"ওই যে চাঁদ .... ঐযে চাঁদ !" --- কে যেন চেচিয়ে ওঠে।
সবাই আবার হৈ হৈ করে ওঠে .... "ঐযে ! ঐযে !! নারিকেল গাছের ডালের উপরে !"

আমি তাকিয়ে বলি , “আব্বা ... কোই ?”
আব্বা হেসে বললেন , "দেখতে পাওনি ?"
"না .... " আমার চোখ ঝাপসা হয়ে ওঠে। কেঁদেই ফেলি প্রায়।
সবাই চাঁদ দেখে হৈ হৈ করছে। শুধু আমি দেখতে পাইনি।
আব্বা বললেন , "আমার আঙুলের দিকে তাকাও। নারিকেল গাছের ডালের একটু উপরে , বামপাশে। "
"কোই ... " আমার গলা কেঁপে ওঠে।
"একটু ভালো ভাবে দেখো .... আবছা , অনেক চিকন। "
আমি প্রানপনে চেষ্টা চালাই।
" দেখেছি ... দেখছি ! ঐযে চাঁদ ... ঐযে , অনেক চিকন ! ... আব্বা , চাঁদ এতো চিকন কেন ?"
" নতুন চাঁদ তো , তাই। "

কাল ঈদ। নতুন চাঁদ আমাদের দিকে তাকিয়ে হাসে। চারিদিকে হৈ হৈ আর বোমার শব্দ। চকলেট বোমা , রসুন বোমা। আমি আব্বার হাত ধরে বাড়িতে ফিরি।
হাঁটতে হাঁটতে বলি , "আব্বা ? আমি সবার আগে চাঁদ দেখবো কবে ?"
"বড় হও ... বড় হলেই দেখতে পাবে! "

আমি আব্বার হাত ধরে থাকি। হাঁটি আর বড় হওয়ার চেষ্টা করি।
আকাশের অস্পষ্ট নতুন ঈদের চাঁদটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। কাল ঈদ। ঈদ মানে আনন্দ।

২.
ফেসবুক ম্যাসেঞ্জারে টিউন বেজে উঠলো । স্ক্রিনে চোখ বুলিয়ে দেখি -- "ঈদ মোবারক !"
চাঁদ কি উঠেছে নাকি ?
ইফতার হাতে নারিকেল গাছে ফাঁক দিয়ে একফালি ঈদের নতুন চাঁদ!!
কে আগে দেখবে ??এখন আর কেউ চাঁদ দেখে না। চাঁদ দেখার সেই আগ্রহও কারোর নেই।
হাতে আছে মুঠোফোন , ইন্টারনেট, ফেসবুক... সেখানেই সব পাওয়া যায় !
আর বাবারাও আজ ভীষণ ব্যস্ত !

"আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ " সংবাদপত্রের হেডিং গুলোতে কেউ আর মাথা ঘামায় না আগের মত।
কয়েক বছর আগে রোজার ঈদের চাঁদ দেখার সময় একটা বিষয় খেয়াল করেছিলাম।ছোট বেলায় ঈদের চাঁদ গুলো আব্বা দেখিয়ে দিতেন... সেইবার ব্যাতিক্রম হয়েছিলো। নারিকেল গাছের ডালের উপর দিয়ে আব্বা কে চাঁদ দেখিয়ে ছিলাম আমি! গর্বিত হয়েছিলাম , বড় হয়ে গেছি ভেবে... কিন্তু পরক্ষনেই মনটা খারাপ হয়ে গেলো... ঝাপসা চোখে চাঁদ টা হঠাত অস্পষ্ট হয়ে গেলো, আব্বা বুড়ো হয়ে গেছেন।

বড় হলে সবার আগে চাঁদ দেখতে পারবো। আব্বা বলেছিলেন।
বড় হয়ে গেছি বহুকাল আগে। কাল ঈদ। আকাশের স্পষ্ট নতুন ঈদের চাঁদটা ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে।


ছবি : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×