
গাঢ় অন্ধকার
রাতের স্তব্ধতায় একাকী
মিছিমিছি কিছু স্বপ্নের বানে
ভেসে ভেসে অবশেষে শেষ হতে চলেছি!
তুমি অথবা সে কিংবা দুজনায় ছিলে
মাঝ নদীতে মাঝরাতের মত দোদুল্যমান নৌকো
দুইধারে বসে ছিলে দুজনে।
সময় যায় বাতাস বয়
পূব থেকে পশ্চিমে
উত্তরের জানালায় ঘোর লাগা অন্ধকার
দক্ষিণ ধারে ঘুনে খাওয়া কাঠের মত, ঋজু ভীত অসহ্য সময়!
শেষ মোমবাতিটা নিভু নিভু
চিলের চিৎকারে ভোরের অপেক্ষায় ..
[ছবি : রব গনজালভেস।
যার ছিল প্রখর কল্পনাশক্তি এবং পৃথিবীকে দেখার ভিন্নরকম দৃষ্টিভঙ্গি। কোনো এক অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন ২০১৭ সালের ১৪ই জুন।]
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




