
ছবিঃ ইন্টারনেট
১
আপনি না হয় সচেতন হলেন কিন্তু আসে পাশের বলদ গুলো যখন আপনার মুখ বরাবর এসে হাঁচি দেবে ?? সামলাবেন কিভাবে ?
অবাক হই , পকেটে সামান্য টিস্যুর কেনার মত টাকা কিংবা রাখার মত জায়গা থাকে না মানুষের ?
২
'ভাই , এখানে সেখানে থুথু ফেলবেন না' -- বাসের জানালা দিয়ে থুথু নিক্ষেপ করা লোকটাকে বলতেই আমাকে উল্টো প্রশ্ন করলো - 'মুখে থুথু এলে কি করবো ?' আমি বললাম - 'অন্তত একমাস থুথু গিলে খান।তবুও রাস্তায় থুথু ফেলবেন না।'
৩
হ্যান্ড স্যানিটাইজার , হ্যান্ড রোব , মাস্ক মার্কেট আউট। পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। এই দেশে একসময় পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ২৫০ টাকায় উঠে গিয়েছিলো। পরবর্তীতে ১০০ টাকায় নেমে আসায় তৃপ্তি তে ঢেঁকুর তোলা জনগণের উচিত নিশ্চুপ থাকা , ধৈয্য ধারণ করা। খুব বেশি 'কষা' হলে পানের বোঁটা তো আছেই। নিজ পশ্চাৎ দেশে প্রবেশ করান। হাগু আসবেই !
৪
বেশি লাভের আশায় মজুদদার প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করতে করতে বললেন - ' করোনাভাইরাস হলো চীনে মুসলমানদের উপর অত্যাচারের জন্য গজব।'
কিন্তু মজুদদার বললেন না -
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পণ্যদ্রব্য আটক করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী।’ (মিশকাত)
৫
থুথু নিক্ষেপ করা নিয়ে কথা বলতে বলতে একজন পেছনের সিট থেকে বিজ্ঞের মত বলে উঠলো , 'এতো চিন্তা করে লাভ নাই। কপালে যা আছে তাই হবে। মাস্ক পড়লেও হবে , না পড়লেও হবে। হাঁচি দিলেও হবে ,না দিলেও হবে।'
কে যেন বলে উঠলো , " আসুন আপনাকে ধরাধরি করে চলন্ত বাসের চাকার নিচে ফেলে দেই। বাস ব্রেক কষলে তো বাঁচলেন , না কষলে তো গেলেন। যা আছে কপালে ! '
৬
তিন বিমানবন্দরে কোনো থার্মাল স্ক্যানার বসেনি। উল্টো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য ব্যবহৃত একটি স্ক্যানার গতকাল সোমবার রাতে নষ্ট হয়ে গেছে। সোমবার দিবাগত রাতে বিদেশ ফেরত অধৈর্য যাত্রীর চাপে স্ক্যানারটি ভেঙে যায় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
৭
বাংলাদেশে গরম বাড়ছে। আজ ৩১ ডিগ্রি সে. । শুক্রবার আসতে আসতে ৩৬ ডিগ্রী হবে। করোনার বিস্তার কি কমবে ?
ইউনিসেফের কর্মী শার্লট গরনিৎজকা বলেন, আমরা জানি, গরমে ফ্লুজনিত ভাইরাস বেঁচে থাকতে পারে না। তবে আমরা জানি না যে করোনাভাইরাসের ওপর গরম কতটা প্রভাব ফেলতে পারে।’অধ্যাপক ব্লুমফিল্ড বলেন, ভাইরাস একবার শরীরে ঢুকে গেলে এটাকে মেরে ফেলার কোনো উপায় নেই; এই ভাইরাসের সঙ্গে লড়াই করা ছাড়া।
৮
'জয় বাংলা' কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট।
আমি রাজনীতির সাথে যুক্ত নই। বাড়িতে কোন রাজনৈতিক আলোচনা হয়না।
তবে 'জয় বাংলা' বলে চিৎকার করতে ইচ্ছা হতো খুব। এখন থেকে 'জয় বাংলা ' চিৎকারে আকাশ কাঁপাবো। 'জয় বাংলা ' আমার। আমাদের।
স্বপ্নবাজ সৌরভ
১০.০৩.২০২০
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


