somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত। মাথা আউলা হয়ে আছে ! মাইন্ড করবেন না।

১৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই দেশের থেকে ভালো থাকবেন বলে , বেশি টাকা ইনকাম করবেন বলে , দেশ ছেড়েছিলেন। আমরা কত কিছুর মাঝেও এই দেশে পড়ে আছি। এই যানজট , দূষিত আর অসহ্য নগরে ঝুলতে ঝুলতে অফিস করি। একহালি কলা আর একটা পাউরুটি কিনে বাড়ি ফিরি। আমি জানি আপনারা প্রবাসে অনেক কষ্ট করেন , অমানুষিক পরিশ্রম করে রেমিটেন্স পাঠান। পাউরুটি কলা কিনে পরিবারের কাছে ফিরতে পারেন না। আপনার বাচ্চা ছুটে এসে কোলে উঠে না , সহধর্মিনী মিষ্টি হাসি দেয় না - দিন শেষে বাড়ি ফিরেছেন দেখে। বিষয়টা অনেক কস্টকর কিন্তু এদেশের থাকার চেয়ে অনেক ভালো থাকবেন বলে, এই বিসর্জন টুকু আপনাকে দিতেই হবে। বাংলাদেশ দরিদ্র একটা দেশ। দেশের সাধারণ মানুষ গুলোও 'কেমন যেন' । এই দেশে যখন আপনারা ফেরেন তখন হয়তো এই দেশটাকে আরো 'যাচ্ছেতাই' মনে হয়। কিন্তু জানেন কি , এই যাচ্ছে তাই দেশে আমরা প্রতিনিয়ত লড়ে যাচ্ছি। বড়োলোকের দেশ থেকে আপনারা যখন এই নিকৃষ্ট দেশে ফেরেন তখন হয়তো নিজেকে বড়োলোকের দেশের প্রথম শ্রেণীর নাগরিক বলে মনে হয়। আমাদের উচিত ছিল আপনাদের জামাইয়ের মত বরণ করা। আমরা পারিনি। বড়লোকের দেশে আপনারা যথাযত নিয়ম মেনে চলেন , একপা ফেলার আগে চিন্তা করেন। আমাদের এই দরিদ্র দেশে ফিরে আবার কিসের নিয়ম ? রেমিটেন্সখোর এই দেশ!

মহামারীতে আপনারা দেশে ফিরলেন। হয়তো একদিন যখন আপনার বাবা মারা গিয়েছিল তখন দেশে আসতে পারেন নি , বোনের বিয়ে - দেশে আসতে পারেন নি। মা ফোন দিয়ে বলে - খুব অসুস্থ রে ! তুই কবে আসবি?
অনেক কাজ , টাকা ইনকাম। হিমশিম খাচ্ছেন। আসতে পারেননি।
বৌ অন্তঃসত্ত্বা , সেই সময় খুব প্রয়োজন আপনাকে । মেয়েদের অসহায় লাগে এই সময়।
আমি আসতে পারেন নি। তার পাশে থাকতে পারেননি। বাচ্চা হলো - আসতে পারেননি।
আপনার খুব কাজ ছিল। ছুটি পাননি।

করোনা ভাইরাস “সম্পূর্ণ নিয়ন্ত্রণে” আছে জেনে, এই মহামারীতে আপনারা দেশে ফিরলেন। কি ভেবেছিলেন ? সিঙ্গাপুরের মত ব্যবস্থা পাবেন ? তেমন হলে তো আপনারা এই অভাগা দেশ ছেড়ে বড়লোকের দেশে যেতেন না ইনকামের আশায়। দেশে ফিরে শুরু করলেন হট্টগোল। কেন ? রেমিটেন্স পাঠান বলে ? বড়লোকের দেশে এইগুলো কিন্তু করতে পারেননি।

আপনি রেমিটেন্স পাঠান আর যা-ই পাঠান , আপনি এইদেশে মহামারীর কারণ হতে পারেন না। রেমিটেন্স দিয়ে এই দেশের মানুষকে আপনি কিনে নেননি।
আমরা যথেষ্ট আতঙ্কগ্রস্ত। এই দেশে চিকিৎসা ব্যবস্থাও খুব খারাপ এই মহামারীর বিপরীতে। জানেন তো , তবুও এই দেশেই পড়ে আছি। আর আপনারা দেশের জন্য রেমিটেন্স পাঠান ঠিকই কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করেন না।

দুঃখিত। মাথা আউলা হয়ে আছে ! মাইন্ড করবেন না। :(
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৬
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×