শিরোনামটা ঠিক করে ফেললাম । মূল পোস্টটাও মাথায় গাঁথা আছে । আর আমিও এই মাত্র লেখা শুরু করলাম।
গত বছর ব্লগ ডের কথা। সবাই সবার অভিজ্ঞতা আর অনুভূতির প্রকাশ করছে। আমিও দাঁড়িয়ে গেলাম মঞ্চে । ঠোঁটে শ্রদ্ধেয় চাঁদগাজী স্যারের কথা চলে এলো । অনুভূতির প্রকাশ যখন করছি তখন বললাম । আমার পোস্টে আহমেদ জীএস স্যারের মন্তব্যের জন্য সবসময় অপেক্ষা করি এবং মন্তব্য পেলে আপ্লুত হই। আর সবচেয়ে ভয় হয় যখন নোটিফিকেশন পাই চাঁদগাজী আপনার পোস্টে মন্তব্য করেছে । তিন 'কুল' পড়ে ক্লিক করি ।
ধরেই নেই খুব এটা কড়া মন্তব্য ছুঁড়ে দেয়া হয়েছে ।
আমার ব্লগে উনি খুব বেশি মন্তব্য করেন না। কারণ উনার জন্য আমার ব্লগে তেমন কিছু থাকেনা।
সামুর ইতিহাসে সর্বাধিক মন্তব্য তিনি করে ফেলেছেন। সামুতে তাঁকে উপেক্ষা করার উপায় নেই । উনাকে অভিনন্দন জানিয়ে আমার পোস্ট শুরু করছি।
ইন্ট্রো আপাতত দিলাম লেখা চলবে ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২০ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


