somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ বাবা দিবস না অথচ প্রতিদিনই বাবা দিবস

৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ সকালে বাসে মা বাবার সাথে একটা ছোট্ট মেয়ে বাচ্চা উঠেছিল। খানিক দূরত্ব পরে বাবাটা নেমে গেল আর মেয়ের ঠোঁট ফুলিয়ে কান্না।
পাশের সীটে বসে ভাবছি-
বাবারা আসলে খুব খারাপ হয়। বাবারা বাচ্চাকে রেখে রেখে কাজে বের হয়। আমি খারাপ, ঐ বাবাটা খারাপ এবং এমন কি আমার বাবাও খারাপ ছিল।

তবে আব্বা মাঝে মাঝে দুটো কমলা হাতে নিয়ে দুপুরে বাড়িতে চলে আসতেন। বলতেন, খিদা লেগেছে ভাত দাও। টেবিলে ভাত দেয়ার সময়ে আব্বা কমলার খোসা ছাড়িয়ে দিতেন।
৩৬ বছর চাকুরী জীবনে দুপুরে চা সিঙ্গারা খাওয়া মানুষটা শুধু খিদায় ভাত খেতে বাড়িতে আসবে সেটা তখনো বিশ্বাস হতো না , এখনো হয় না।
একদিন দুপুরে অবশ্য দেখলাম আব্বার পেটটা বসে গেছে। হয়তো সত্যিই খিদা লেগেছে। বাবাদেরো খিদা লাগে।



ছোটবেলায় একদিন সকালে কি কারণে যেন কাঁদতে ছিলাম। হয়তো রাগ হয়েছিল। বিছানার উপর বসে বসে কাঁদছি। ঘরের বাইরে আব্বা বসে বসে সেভ করছে।
আব্বা সেভ করতে করতে বলল , ' দ্যাখো কুল গাছে কেমন একটা পাখি। কি পাখি দেখতো। '
আমি কাঁদতে কাঁদতে বললাম , না দেখবো না।
এরপর আরো তিনবার ডেকেছিল। আমি যায়নি। আব্বা এর পর গোসল করে নাস্তা করে স্কুলে চলে যান। সারাদিন আমার মন খারাপ ছিল। আব্বা ডেকেছিল আমি যায়নি। এখনো খারাপ লাগে।
মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় , আব্বা কুল গাছে ঐটা কি পাখি ছিল ?
আব্বার সে কথা মনে থাকার কথা না । কোকিল , বুলবুলি , বৌ কথা কও ... না আসলে পাখি নিয়েও আমার কোন মাথা ব্যাথা নেই।

বললো , "ঐযে একদিন ছোটবেলায় তুমি একদিন ডেকেছিলা , আমি গেছিলাম না। কি পাখি মনে করার দরকার নাই। আমি কল্পনায় পাখি ভেবে নিতে পারবো। "
প্রতিবছর আমাদের কুল বড়ই গাছে প্রচুর কুল ধরে। পাখিদের কিচিরমিচির আর কুল ঝরে পরার টুপটাপ শব্দ। লাল নীল রঙের সেই অদ্ভুত পাখিটাও হয়তো আসে ! আমার কল্পনার পাখি।


ছুটির দিনে ছেলেটা আমার পিছু ছাড়ে না। সপ্তাহে একটাদিন বাবা কে পায় তো ! বাজারে গেলেও পিছু ধরে। আমার সাথে বাজারে যেতে চায়।
আমি কোলে নিয়ে বাজারে যেতে যেতে বলি ,
শোন বীরব্রতী , বাজারে যে যাচ্ছিস তো কি কিনবি ?
ইশ মাছ।
তুই কি ইলিশ মাছ খাস যে ইলিশ মাছ কিনবি ? তুই তো খাস পাবদা মাছ।
আমি ইশ মাছ খাই।
মাছের বাজারে ঢুকে হাততলি দিয়ে গান গেয়ে ওঠে , বেবি শাক দুদুদুদু ... !
আমি বলি , ওটা শার্ক নারে .... ওটা বোয়াল মাছ।
উটা কিইইই.... ?
ওটা চিতল মাছ।
তিতল মাছ আমি খাই।
চিতল মাছ তুই খাস না বাবা। তোর পাবদা মাছ কিনেছি। এবার চল।
ইলিশ মাছের পাশ নিয়ে যেতেই বলে ওঠে , উটা কিইইই.... ?
আমি বলি , এটা ইলিশ মাছ।
ইশ মাছ আমি খাই।
আজ পাবদা মাছ কিনে ফেলেছি তো বাবা , টাকা শেষ। আমরা আরেক দিন কিনি?
আমার বিশতাতা আছি !
আজ থাক আরেকদিন তোর বিশ টাকা নিয়ে মাছ কিনতে আসবো।

আমার ছেলেটা 'বিশতাতা' নিয়ে 'ইশ মাছ' কেনার অপেক্ষায় আছে। আগামীকাল শুক্রবার। ছুটি।






সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×