somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তপ্ত রুটির গন্ধ .....

১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুদ্ধের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। অনেকেই ভিটে বাড়িতে ফিরছে। অনেকের চুলা জ্বলছে।
রাবেয়া খাতুনের বসতবাড়ির অনেকটাই আগুনে পুড়ে শেষ। চারটা নারিকেল গাছ আগুনে জ্বলেছে । তুমুল উল্লাসে আগুন দিয়েছিলো হানাদার এবং তার দোসররা। এটা মৌলানা সাহেবের বাড়ি। মওলানা সাহেব তার কোন ছেলেকে শান্তি বাহিনীতে পাঠাননি। নিজেও ইসলাম ও দেশের শান্তির জন্য কিছু করেন নি । এ আবার কিসের মৌলানা ? কিসের দাঁড়িয়ালা পরহেজগার। কত প্রস্রাব করে পানি না নেয়া মুসলমান টুপি পরে শান্তিবাহিনীতে নাম লেখালো। মৌলানা সাহেবের প্রতি আক্রোশটা তাই একটু বেশি। বাড়ির সাথে নারিকেল গাছগুলো তাই নিস্তার পায়নি।

রাবেয়া খাতুন চুলা জ্বালিয়েছেন। গমের রুটি আর ভাজি। পরিস্থিতি আরেকটু ভালো হলে সামনের জমিতে সবজি লাগাবেন। সবজি বাগান করা মওলানা সাহেবের শখ। তিনি ছেলেদের নিয়ে এই কাজটা করেন। শীতে শালগম , পালংশাক আরো কত কি! পালং শাক দিয়ে টেংরা মাছের ঝোল ছেলেদের খুব পছন্দ।

ভেজা খড়িতে আগুন ঠিক মত জ্বলছে না। চোখ জ্বলছে। একমাস হয়ে গেলো তার বড় ছেলের খবর নাই। কোথায় আছে কে জানে। মাসখানেক আগে আশ্রয় নেয়া বাড়িতে এসে দেখা করে গেছে কিছু সময়ের জন্য। এসে বলেছে , "মা আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। আব্বাকে বলার দরকার নাই। অনেকেই বলেছে এ আবার কেমন পীর মৌলানা , যার বাড়ি পুড়ায় দেয়। নিশ্চয় আল্লার শাস্তি।"
রাবেয়া খাতুন কিছু বলেন না। মৌলানা সাহেব এই খবর আগেই পেয়েছেন। চুপ করে থেকে শুধু বলেছেন , 'ওরা রাখাল কৃষিনের হাতে মরবি'।


রাবেয়া খাতুন বাঁশের ফুকনি দিয়ে চুলায় ফুঁ দিলেন। আগুন না জ্বলে ধোঁয়া বের হলো। আগুন জ্বলার আগে এমনটা হয়। তাঁর চোখে পানি। সম্ভবত ধোঁয়ার কারণে।
রাবেয়া খাতুন রুটি সেঁকছেন। তিনটে রুটি বেশি বানান। যদি ছেলে এসে খেতে চায়। মৌলানা সাহেব নিজের ঘরে শুয়ে আছেন। আছেন। তপ্ত রুটির গন্ধ তাঁর খিদে বাড়িয়ে দেয়।

রান্না ঘরের দরজায় হুড়মুড় শব্দ হল। রাবেয়া বেগম ঘুরে দেখেন জরাজীর্ণ পোশাকে দুইজন পাক হানাদার দাঁড়িয়ে আছে। চোখ লাল , উস্কোখুস্কো চুল , সারা শরীর জুড়ে ক্লান্তি আর ক্ষুধার প্রকোপ লক্ষ্য করা যায়। গরম রুটির গন্ধ তাদের নাকেও যায় , পেটে আলোড়ন তোলে। তীব্র ক্ষুধায় পেট আর মুখ ইশারায় বুঝিয়ে দেয়। ইশারায় কি বলতে চায় সেটা রাবেয়া খাতুন বুঝতে পারেন। তিনি কোন চিৎকার না করে কয়েকটা রুটি ছুঁড়ে দিয়ে বলেন , “ভাগ যা !”

ওরা দেরি করে না , রুটি তুলে নেয়। দীর্ঘদিন কচু , কাঁচা কলা খাওয়া পেটে তপ্ত রুটির টুকরো পড়বে। ওরা ভাগতে থাকে তবে বেশিদূর ভাগতে পারেনি। অদূরে শিমুল গাছটার নিচে তাদের কুপিয়ে মেরে ফেলা হয়।
মৌলানা সাহেব বলেছিলেন, “ওরা রাখাল কৃষিনের হাতে মরবি।“

এরা রাখাল কৃষাণের হাতে মরলেও - প্রস্রাব করে পানি না নেয়া টুপি পড়া শান্তিবাহিনীতে নাম লেখানো মুসলমান গুলো অনেকই বেঁচে থাকলো। কারো আত্মীয় , কারো দুলাভাই পরিচয়ে বেঁচে গেল। সময়ের সাথে সাথে স্বাভাবিক জীবনযাপন করতে লাগলো। সময়ের সাথে সাথে সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। সেই স্বাভাবিক নিয়মেই রাবেয়া খাতুন তিনটা রুটি বেশি বানিয়ে রাখতেন । যদি ছেলে এসে খেতে চায়। তপ্ত সে রুটির গন্ধ , খিদে বাড়িয়ে দেয় !

ছবিঃ সংগ্রহ
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৩
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×