somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলি দাঁত কেলানো ইজ রিয়েল ......

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা শহর যখন ভেসে গেল জলাবদ্ধতায়।
তখন কিছু মানুষ গুগল ঘেটে দাঁত কেলিয়ে নানা দেশের ছবি পোস্টাতে শুরু করলো । দেখুন অন্যান্য দেশের অবস্থা । মন্ত্রী নগর পিতাদের দোষ দেয়ার আগে ছবি গুলো একবার দেখুন ।

ঢাকা শহর যখন যানজটে নাকাল হতে থাকে। দীর্ঘ লাইন যখন স্থবির হয়ে থাকে। আমরা ঘামি। ঘামতে থাকি। কতদূর আর কতদূর বল মা?
ঠিক সেই মুহুর্তে একদল গুগল প্রেমী গুগল ঘেটে বিভিন্ন দেশের যানজটের চিত্র । দাঁত কেলেয়ে বলে, দেখুন উন্নত দেশের অবস্থা । ভাবুন ।তারপর সমালোচনা করুন ।

আমরা আমজনতা ।ভাবি দেখি। আফিসের জানালা দিয়ে তাকিয়ে দেখি গাড়ি চলছে কিনা। জ্যাম আছে কিনা। ঠিকমত বাড়ি ফিরতে পারবো কিনা।

১১জন ট্রেনের ধাক্কায় মারা গেছে । রেল গেট ছিল না। গেটম্যান ছিলো না। মাইক্রোবাস বিনা দ্বিধায় চলে গেল লাইনের মাঝে। উন্নত দেশে এমন হয়। গুগল ঘেটে দেখতে পারেন। চোখ কান খোলা রাখুন। পাশের দেশেও তো ৩৩ জন মারা গেলো !কই থাকেন আপনারা। জনৈক গুগল প্রেমিরা বরাবরের মত দাঁত কেলিয়ে বলতেই পারেন ।

শিডিউলের বাইরেও ইলেক্ট্রিসিটি যাচ্ছে। রিজার্ভ নিয়ে আলোচনা চলছে। এদিকে গুগল প্রেমি আর তথ্য বিশারদরা পুরনো নথি নিয়ে হাজির।দেখুন দেখুন আগে কি ছিলো দেখুন। আমজনতা তখনো দেখেছে এখনো দেখছে। দেখতেই আছে। তাদের কাজেই তো দেখা।

নেতারা মাউথস্পিস ভেজান । মুখ থেকে থুথু নির্গত হয়। চালের দাম ৮০ টাকা। মানুষ চুপ। দেশে নিরব শান্তি বিরাজ করছে।

আমাদের জন্য আসলে কেউ নেই। ঐ দূর আকাশের সূর্যটা , সেটাও সন্ধ্যা হলেই হারিয়ে যাবে। এই দেশও কি আমার মত সান্ধ্যকালীন বিষন্নতায় ভোগে?

কিছুই নেই, শুধু এই দুর্গন্ধ যুক্ত মাউথস্পিসের দেশে অনলি দাঁত কেলানো ইজ রিয়েল ।


ছবিঃ কোন সাইট থেকে নিয়েছিলাম মনে নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×