somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরের মানুষ কাছের মানুষ, জটিল সমীকরণ (১১ বছর পূর্তি পোষ্ট )

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেসবুকে লেখালেখি করি। ব্লগার আমিই রাকিব একদিন বললো, তোমার ব্লগিং করা দরকার। আমি বললাম , ধুরর। আমি পড়ি তো। বাদ দে।

একদিন রাকিবের আগ্রহে ব্লগে রেজিস্ট্রেশন করে ফেললাম। এভাবেই শুরু। জানলাম আমার অদেখা প্রিয় একজন মানুষ এখানেই ছিলেন।
ব্ল্যাক নামের একটা বাংলা অল্টারনেটিভ রক ব্যান্ডের ভক্ত ছিলাম। সেই ব্যান্ডের লিরিক গুলো মাথায় আর মনে প্রভাব ফেলেছিল খুব। সবাই যখন ভোকালিস্ট খোঁজে জন কবিরের বন্দনা করে আমি তখন লিরিক লিখিয়ে কে খুঁজে বেড়ায়। থানা শহর থেকে তাঁকে খুঁজে বের করা কঠিন ছিল। গুগলে সার্চ দেয়ার ব্যাপার গুলোও ছিল না তেমন। ব্লগে উনাকে পেলাম , কি ভাবে পেলাম ঠিক মনে নেই। আমি যখন ব্লগিং শুরু করলাম উনি তখন অভিমানে ঘুমিয়ে গেলেন। ব্লগিংয়ে বড় একটা ধাক্কা খেলাম।

ব্লগিং শুরু করেছিলাম মূলত কবিতা লিখবো বলে। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয় ইভেন্ট নিয়ে একটা ব্লগ লিখে ফেললাম রাকিবের অনুপ্রেরণায়। পরিচিত দের মধ্যে সারা ফেলেছিল। তখন ভাবলাম, কবিতার বাইরেও ভাবা যায়। আমার ভাবনা গুলো ছিল ফেসবুকের স্ট্যাটাসের মত ছোট ছোট ব্লগে এসে কয়েক লাইন ভেবেছে, সেই সাথে বেড়েছে ভাবনার পরিধি। এটা একটা ভালো ব্যাপার।
ব্লগীয় মিথস্ক্রিয়া কোন সময়ই ভালো ছিল না। মাঝখানে ছিলাম ব্লগের বাইরে। ২০১৮ থেকে কিছুটা নিয়মিত হতে শুরু করি। মিশতে শুরু করি। সেই সময়ের ব্লগারদের আন্তরিকতায় আমার ব্লগের প্রতি মায়া বাড়িয়ে দিল। মিশতে ইচ্ছা হতো দেখা করতে ইচ্ছা হতো। সেই কারণেই ২০১৯ সালের ব্লগ ডে নিয়ে ভীষণ আগ্রহী ছিলাম। নিয়মিত কাউন্টডাউন বিষয়ক পোষ্ট দিতাম। ব্লগ ডের দিনটা ছিল স্বপ্নের মত।
সিনায় টান লাগে মনে হলেই।

ব্লগ নিয়ে আমি আগেও বলেছি। কিছু অদেখা অচেনা মানুষ গুলো আত্মার অংশ হয়ে গেল সেই সমীকরণ মেলানো মুশকিল। বাস্তবে বয়জেষ্ঠ মানুষদের এড়িয়ে চলি, দেখলে বিব্রতবোধ করি। হয়তো ভুল কিছু করে ফেলবো ভেবে। কিন্তুর ব্লগে বয়জেষ্ঠ মানুষগুলো পরম শ্রদ্ধেয় মানুষ হয়ে গেলেন, অভিভাবক হয়ে গেলেন কখনো হয়ে গেলেন বন্ধুর মত।
আমি আলাদা ভাবে কোন ব্লগারের নাম বলবো না। অতো নাম বলা সম্ভব না। এই ব্লগে কাউকে আমার পর বলে মনে হয়নি। ভাবনার সাথে ভাবনা সাংঘর্ষিক হতেই পারে তাই বলে আত্মা দূরে সরে যায় না। সিনার সাথে মিললে টান অনুভূত হবেই।

এই জগত সংসারে কে আপন কে পর বোঝা মুশকিল। কাছের মানুষ কখন দুরে চলে যায় আবার মানুষ কখন আপন হয়ে যায় সেটা জটিল থেকে জটিলতর ব্যাপার। সামহোয়্যার ইন ব্লগ জগত সংসারের অংশ। আমি সেটাই মনে করি। আর মনে করি বলেই কাছের মানুষ দূরের মানুষের সমীকরণ জটিল মনে হয়। ব্লগে কারো সাথে কারো হয়ত রক্তের সম্পর্ক নেই, সম্পর্কটা অন্যখানে.....

দেখতে দেখতে কবিতা আর শৈশব নিয়ে ১১ বছর পার করে দিলাম ব্লগে। অনেক সময়। অনুভূতিটাও মন্দ না। পোষ্টের চেয়ে স্মৃতি জমা হয়েছে অনেক।

একদিন এনামুল কবির নির্ঝরের আহা সিনেমা দেখে রাস্তায় নামলাম। বসুন্ধরা সিটির সামনের রাস্তায় উদাস হয়ে আমরা হেঁটে যাচ্ছি । রাকিব আমার দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বললো , ভাই ওই গানটা গাও তো। আমি সিগারেট জ্বালিয়ে গাইতে শুরু করলাম ,
" দূরের মানুষ কাছের মানুষ জটিল সমীকরণ ,
সরল মনে তরল কাঁধে করছি তাকে বরণ।
দূর ইশারায় বহু দূরে... আছড়ে পড়ে আকাশ,
কী হয় তোদের একটুখানি আদর বেশি মাখাস? "

রাকিব আকাশের দিকে মুখ তুলে সিগারেটের ধোঁয়া ছাড়তে তাকে। সেই ধোঁয়া রাতের অন্ধকার আকাশে মিলিয়ে যায়। আমাদের সমস্ত আশা , আকাঙ্খা , চাওয়া , আক্ষেপ অভিমান গুলো আকাশে জমা রাখি কেন ?

উৎসর্গঃ ব্লগার আমিই রাকিব। তাছাড়া স্বপ্নবাজ সৌরভ এর আগে ব্লগার শব্দটা থাকতো না ।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫৮
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×