somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝলমলে বইয়ের দুনিয়া

১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যখন একেবারেই কাজ থাকে না। কিছুতে মন বসে না তখন সোভিয়েত বই , প্রগতি প্রকাশন কিংবা ননী ভৌমিক দিয়ে গুগলকে সার্চ দেয়। অনেক কিছুই চলে আসে। স্ক্রীনে ভেসে আসা প্রিয় শব্দ গুলো দেখতেও ভালো লাগে।

আজ একটা লেখায় চোখ আটকে গেলো। সেইসাথে শরীরের রোমকূপে শিহরন জাগলো। লাল বইয়ের দুনিয়া নাম একটা ফিচারে লেখা ---

"ছোটোবেলায় দুপুরের খাওয়ার পর রাশিয়ান বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়তেন হাসান সৌরভ। বাবার মুখেই রুশ গল্পের সঙ্গে তার হাতেখড়ি। একদম ছোটোবেলায় যখন নিজে বানান করে পড়তেও পারতেন না, তখন বাবাই তাকে পড়ে শোনাতেন বইয়ের গল্পগুলো। তখন থেকেই রুশ বইয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বইয়ের প্রকাশনাগুলো বন্ধ হয়ে গেলেও শৈশবের সেই মহামূল্যবান সম্পদ গুলো আজও আগলে রেখেছেন সৌরভ। বইয়ের তাকে রাখা শৈশবের সেই বইগুলোর পৃষ্ঠা ওল্টালে আজও যেন হারিয়ে যান সেই বরফের দেশে…"


আচ্ছা , হাসান সৌরভ কি স্বপ্নবাজ সৌরভ নয় কি ? আমিও তো রাশিয়ান বই পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম। আব্বার মুখ থেকে রাশিয়ান বইগুলোর পরিচিত শব্দ গুলো শুনতাম। গল্প শুনতাম। বেঁচে থাকা বেশ কিছু বই বুক শেলফে সাজিয়ে রেখেছি আমিও , হাত বুলায় , পাতা উল্টায়... সময় ফিরে যায় যেন ঝলমলে এক দুপুরে।


প্রগতির প্রকাশনা বন্ধ হয়ে গেছে বহুকাল আগে । ৫০টির বেশি ভাষায় সোভিয়েত সাহিত্য অনুবাদ প্রগতি থেকে। রুশ সাহিত্য সবার দরোজায় পৌঁছে দেওয়াই ছিল যাদের প্রধান উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের প্রেক্ষিতে আমার মত অনেকেই আজ সেই বইয়ের পাতা উল্টায়। প্রগতি দরোজায় নয় সাহিত্য পৌঁছে দিয়েছিলো মূলত মননে , মস্তিষ্কে।


নাহ, অতীতে ফেরা যায়না। মুছে ফেলাও যায় না। আমার সামনে সেই দৃশ্যপট যেন বার বার ভেসে আসে.....

২৫ ডিসেম্বর ১৯৯১ মস্কোর ক্রেমলিন শহর। শেষবারের মতো উড্ডীয়মান সোভিয়েত পতাকা। ঠিক সন্ধ্যা ৭:০২ মিনিটে সোভিয়েত পতাকা নামিয়ে সেখানে রাশিয়ার পতাকা উত্তোলন করা করা হলো। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ পদত্যাগ করলেন। পদত্যাগ করার পর বললেন , "আমরা বাস করছি এক নতুন পৃথিবীতে!"

পরদিন সকালে আব্বা বললেন , "তোমার সোভিয়েত ভেঙে গেছে। "
সকালবেলা উঠে মনটা খারাপ হয়ে গেল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম , আর আমার সোভিয়েত বই ? প্রগতি প্রকাশনী !
আব্বা বললেন , "ওগুলো আর কোনদিনই ছাপা হবে না !"




সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×