somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুদের সাইকোলজি আমাকে খুব ভাবাই.....

২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেব্রুয়ারিতে আমার ছেলের বয়স ৩ হবে। দেখতে দেখতে বড় হয়ে গেলো। সঠিক উচ্চারণে কথা বলেছে শিখছে। আগে বলতো ডাইনোকন এখন সেটা ডাইনোসন কিছুদিন পর নিশ্চয় ডাইনোসর বলবে। মাশান থেকে মাস্টান এরপর নিশ্চয় মনস্টার ! প্রজালতি থেকে প্রজাপ্রতি।
ওর নিজের উচ্চারণে কথা , ভুলভাল উচ্চারণ গুলো মিস করবো খুব। তাই ওর উচ্চারণ গুলো সঠিক করে দিই না।
ইউটিউবে রাইম-টাইম দেখছে। শিখছে। সেদিন তিনটা রাইম শোনালো।
গরম মাম খেতে খেতে বললো , ইটস টু হট বাবা।
এইগুলো কিভাবে শিখলো জানিনা। তবে শিখে যাচ্ছে। এমন ইংরেজি অনেক বলে। মানে কি হতে পারে সেটাও বুঝতে পারে।

ওর বেশ কয়েকটা সফট টয় আছে। কয়েকমাস আগে কয়েকটা নিয়ে খেলতে ছিল। ওর মাকে বলল , মা ইটস মাই বেবি।
ওর মা বলল , একটা হলে বেবি হয় একটার বেশি হলে বেবিজ হয়।
ব্যাপারটা সে সম্ভবত ভালোভাবে মাথায় নিয়েছে। একদিন ওর খালা ভিডিও কল দিয়েছে। কি একটা এপসে জানি তিন চারটা ছবি দেখাচ্ছে। ওর মা ওকে বলল, নিহাল তোমার 'কিককি' ফোন দিয়েছে।
ও দেখে স্কিনে তিনচারটা কিককি ! দেখে বলে , মা , কিককি না 'কিককিস' ।
প্রথমে ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। 'এস' যুক্ত করার ব্যাপারটা ওর মাথায় গেথে আছে। পায়জামাস , গেঞ্জিস , খাতাস , কলস .... চলতেই থাকে।

বই আর ইউটিউবের সৌজন্যে পশুপাখি দেখতে দেখতে অনেক গুলোর নাম জানে , চিনতে পারে ।
কোকোমেলন আর মাশা এন্ড বিয়ার ভালো কিছুই শিখিয়েছে। তাই মাস ছয়েক আগে মিরপুর চিড়িয়াখানা চিড়িয়াখানায় গিয়েছিলাম । ওখানে অনেক গুলো 'নো মাঙ্কি' আছে। মানে বানর। নো মাঙ্কি - ব্যাপারটা ক্লিয়ার করি।
"নো মোর মাঙ্কিস জাম্পিং অন দা বেড" --- রাইম থেকে সে মাঙ্কি কে বলে নো মাঙ্কি।

চিড়িয়াখানাতে ঢুকে খেয়াল করলাম, খুব একটা আনন্দ পাচ্ছে না। মন খারাপ করে খাঁচার কাছে দাঁড়িয়ে দেখছে। বাবা সিংহ মামা , মা সিংহ মামা দেখছে ঠিকই কিন্তু উৎফুল নয়। চিড়িয়াখানার ভেতর হাঁটলো দৌড়ালো কিন্তু যখনি খাচার সামনে আসে, বাবা বিয়ার আর হাতি রাজাদের দেখে তখন খাঁচার সামনে মন খারাপ দাঁড়িয়ে থাকে। এমন কি লম্বা গলার জিরাফও ওকে আনন্দ দিতে পারলো না। খাঁচায় ঝুলে থাকা নো মাঙ্কি ভেংচি কাটলো ঠিকই কিন্তু ওকে হাসতে পারলো না। হাতি রাজার সামনে এসে তো কেঁদেই ফেলে।

চিড়িয়াখানা থেকে বের হতে হতে ঠোঁট কাঁপিয়ে বললো , "আমান মন কালাপ হোসে। আমি হাতি রাজাকে ছারে দেবো, আমি ওরাকে ছারে দেবো।"

বাসায় এসে জানলাম , আমি নাকি খুব ছোটবেলায় চিড়িয়াখানায় এসেছিলাম আব্বা আম্মা আর ফুফুদের সাথে। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমি নাকি হুহু করে কাঁদতে ছিলাম। সকলে ভেবেছিলো আমার পেট ব্যাথা করছে। বড়দের ধারণা বাচ্চাদের পেট ব্যাথা এছাড়া আর কোন 'ব্যাথা' নাই। মন আর অনুভূতির সঠিক সমন্বয় যখন একটা শিশু করতে পারবে তখন তার মন খারাপ লাগবে।


বাচ্চারা বন্দি হতে চায়না। কাউকে বন্দি হতে দেখতেও পছন্দ করে না। বড় হবার সাথে সাথে মানুষ বন্দি হয়ে যায়। শিশু আর বড়দের মধ্যে বিশাল ফারাক। বয়সে কিংবা চিন্তাধারায়।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×