somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১৭৩

২৩ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত কয়েকদিন আমি চিনি ছাড়া চা খাচ্ছি।
সারাদিনে মাত্র দুই কাপ চা। আগে চা খেতাম কমপক্ষে ৮ থেকে দশ কাপ। সবচেয়ে বড় কথা চা যেমন-তেমন, সিগারেট খাচ্ছি না। একদম না। কেউ আমাকে দিব্যি দেয়নি চিনি ছাড়া চা আর সিগারেট ছেড়ে দাও। আমি নিজ থেকেই ছেড়ে দিয়েছি। চিনি এবং সিগারেট ছাড়ার পর শারীরিকভাবে ভালো ফিল করছি। আগে একজন আমাকে বলেছিলো, শুধু মাত্র সাদা চিনি খাওয়া বাদ দাও, কিছু ভালো পরিবর্তন দেখতে পারবে। প্রচুর চিনি দিয়ে চা খাওয়া আমার দীর্ঘদিনের অভ্যাস। আর সিগারেট খাওয়াটা নেশার মতোন হয়ে গিয়েছিলো। কি সহজেই না নেশা ছুটে গেলো। সুরভি সকালে নাস্তার শেষে এক মগ চা দেয়। চায়ে চিনি নাই। সেই চা আমি হাসি মুখে খাই। আর কিছুদিন পর আমি চিনি ছাড়া চায়ে সম্পূর্ন অভ্যস্ত হয়ে যাবো। সিগারেট না খাওয়াতেও অনেক টাকা বেচে যাচ্ছে। মানুষ যে কেন সিগারেট খায়! বুঝি না। ভুস ভুস করে ধোয়া ছাড়ে। বিরক্তিকর।

অনেকে রাগ তেজ দেখিয়ে-
পত্রিকা অফিস ভাঙ্গলো। আগুন লাগিয়ে সব কিছু পুড়িয়ে ফেললো। তাতে তৌহিদী জনতার লাভটা কি হলো? দেশ বা সমাজের কি উপকার হলো? ছিল। এদের জন্য ঘৃণা। এই তৌহিদী জনতা যদি পত্রিকা অফিসের সাথে রাগ তেজ না দেখিয়ে- একশ' বেকারকে চাকরি দিয়ে দিতো। অথবা যারা রাস্তায় ঘুমায় তাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিতো। যেসব কিশোর কিশোরীরা রাস্তায় জুতার আঠা দিয়ে নেশা করে তাদের নেশা করা থেকে বিরত করিয়ে, তাদের স্কুলে ভরতি করিয়ে দিতো- তাহলে জাতির উপকার হতো। কিন্তু তৌহিদী জনতা পত্রিকা অফিস পুড়িয়ে দিলো। তৌহিদী জনতা মগজহীন। আহাম্মক। ইচ্ছে করে ওদের 'খ', 'ম' দিয়ে একটা খালি দেই। যাইহোক, প্রথম আলোর কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষতি তো হয়েছেই। নাকি আরো বেশি বা কম? অবশ্য এই টাকা তাদের জন্য কিছু না। বড় প্রতিষ্ঠান। দেশে যারা ভাঙ্গাভাঙ্গি করবে অর্থ্যাত দেশের সম্পদ নষ্ট করবে সেই শালারা দেশের শত্রু।

ইউনুস সরকার কয়েকজন জামাতের প্রোডাক্টকে গানম্যান দিচ্ছেন।
এটা ভালো। অপ্রত্যাশিত মৃত্যু কেউ চায় না। হাদিকে মেরে ফেললো। ইহা দুঃখজনক। একবার হুমায়ূন আহমেদকে গানম্যান দেওয়া হয়েছিলো। সেই গানম্যান দুটা কাজ করতো। খাওয়া এবং ঘুম। এমনকি সে হুমায়ূন আহমেদকে বাজার পর্যন্ত করে দিতো। যাইহোক, যার মৃত্যু যেভাবে লেখা আছে, সেভাবেই হবে। মৃত্যুর সময় হলে গানম্যানও কিছু করতে পারবে না। আমার তো মৃত্যুর ভয় নেই। আমি তো কোনো অন্যায় করিনি। যে কেউ রেগে গিয়ে আমাকে গুলি করে মেরে ফেলবে। সবচেয়ে বড় কথা বিপ্লবীদের কেন গানম্যান লাগবে? তারা দেশের জন্য জীবন দিয়ে দিবে। তারা শহীদ হতে চায়। শহীদি মৃত্যু চায়। শহীদ হতে চেয়ে কেন আবার গানম্যান নিচ্ছে! তোরা শহীদ হয়ে যা। আল্লাহ তোদের কবুল করুক। আমরা তোদের কবরে গিয়ে ফুল দিয়ে আসবো। শ্রদ্ধা জানিয়ে আসবো। গান ম্যান নিয়ে ঘুরে বিপ্লবী হতে পারবি না।

শ্বশুর মশাই ফোন দিয়ে বললেন-
বাসায় আসো। ঝিনাইদহ থেকে একটা বড় মোরগ এসেছে। আর একটা বিরাট হাস এসেছে। চালের আটার রুটি, চিতই পিঠা হবে। আগামীকাল রান্না হবে। শ্বশুর মশাই মুখের উপর তো আর মানা করে দিতে পারি না। সুরভি আর ফারাজা তার কাছেই আছে। পরের দিন সেজেগুজে গেলাম। সুরভি রান্না করেছে। সুরভির হাতের রান্না ভালো। আমি ঠিক করে ছিলাম অল্প খাবো। কিন্তু রান্না এত ভালো হয়েছে। প্রচুর খেয়ে ফেললাম। ফাজ্জা আমার পাশে বসে আছে। তাকে আমি খাইয়ে দিচ্ছি। কোনো কারন ছাড়াই ফাজ্জা আমার হাতে খেয়ে আরাম পায়। খাওয়া শেষ করে সামান্য দই খেলাম। শীতের রাত! সুরভি ঘুমিয়ে পড়েছে। তার পায়ে ব্যথা। আমি আর ফারাজা মুভি দেখতে বসলাম। মুভির নামঃ Magic Arch। এনিমেশন মুভি। সুন্দর মুভি। সমুদ্রে থাকা ডলফিনকে নিয়ে কাহিনী। অবশ্য আজ আমার দেখার ইচ্ছা ছিলো- The Shawshank Redemption। চমৎকার একটা মুভি। এই মুভিটা আমি অনেকবার দেখেছি। তবুও কিছু দিন পর-পর আবার দেখতে ইচ্ছে হয়। দীর্ঘদিনের অভ্যাস।

একজন মানুষকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে।
আমি এমন এক দেশে বাস করি, যে দেশের জনগণ ডেঞ্জারাস। তারা মিথ্যা দোষারোপ দিয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলে। তারপরও যখন মানুষটার মৃত্যু হয় না, তখন তাকে বেধে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। কি ভয়ংকর! আমি অন্যায় করলে, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। সে কথা তো আল্লাহপাক কোরানে বলেই দিয়েছেন। তাহলে কেন আল্লাহর বান্দারা আল্লাহর উপর মাতব্বরি করছে? ইসলাম না শান্তির ধর্ম। আল্লাহপাক না দয়ালু, ক্ষমাশীল। তাহলে কেন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হবে? আগুনে পুড়িয়ে হত্যা করা হবে? আমার ধর্মকে কেউ খারাপ বললে, আমি তাকে মেরে ফেলতে পারি না। আমার নবীজিকে নিয়ে কেউ কটু কথা বললে, আমি তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে পারবো না। আমি আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত কামনা করবো। তাদের পিটিয়ে হত্যা করা আমার ইসলাম ধর্ম শিখায়নি। যারা ভুল পথে আছে, তাদের লাইনে কে নিয়ে আসবে?
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

কবিতঃ স্মৃতির অর্ঘ্য

লিখেছেন ইসিয়াক, ১৩ ই জুন, ২০২৬ সকাল ৭:৪৮


প্রথম থেকেই ভেবেছিলাম
ভালোবেসে তোমাতে মগ্ন থাকবো আজীবন।
জলোচ্ছ্বাসে মতো ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম যেদিকে দুচোখ যায়
অথবা
জলপ্রপাতের জল হয়ে তোমার শরীর বেয়ে গড়াতে চেয়েছিলাম আজীবন।
ছুটন্ত নদী
উড়ন্ত মেঘ
অথবা
খেজুর রসের পাটালীর মত... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×