somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ সৌরভ
আমি 'স্মৃতিকাতরতা ' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

তোমাকে ভেবে লেখা.....

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




৭ এলিফ্যান্ট রোডের মেয়ে,
মাঝরাতে ঘুম ভেঙ্গে তোমাকে খুব মনে হলো। এমন হুটহাট ঘুম সেই সময়ও খুব ভাঙ্গতো। তখন ঘুম ভেঙে গেলে ইচ্ছে হলেও মোবাইলে কল দেয়া যেতো না। যদিও নোকিয়া ১১০০ আমার মাথার কাছেই থাকতো। হঠাৎ করে তোমার ফোনে জেগে উঠতাম । তাই ভীষণ আশা নিয়েই সারারাত ফোনটা আমার মাথার কাছেই রেখে দিতাম।

দেখো সময় গুলো ভীষণ অদ্ভুত ছিল। এমনও রাত গেছে , সারারাত জেগে আছি নির্ঘুম। রাতের পর রাত কেটেছে কত। রাত জেগে সিগারেট খেতে ইচ্ছা হতো। অস্থির লাগতো । কিন্তু বাড়িতে ঘরে বসে সিগারেট খাওয়ার কোন উপায় ছিলো না। খাইয়ো নি কখনো।
আমাদের দেখা করার কোন উপায় ছিল না। হুট করে ঢাকা চলে যাওয়ার কোন উপায় ছিল না। তবুও মাঝে মাঝে ঢাকা যেতাম তোমার সাথে দেখা করতে। ঢাকা গিয়ে অগ্রণী স্কুলের গেটের আশেপাশে ঘুরঘুর করতাম। অপেক্ষা করতাম। আমার হাতে থাকতো সিগারেট। একটার পর একটা সিগারেট চলতো, অপেক্ষা দীর্ঘ থেকে যেন দীর্ঘতর হতো ।

না, সে সময় তোমাকে রিক্সা নিয়ে ঘোরার কোন সাহস পাইনি। এক পলক চোখের দেখার জন্য ঢাকা ছুটে গিয়েছি। নীলক্ষেত, টিএসসি, পলাশী, নিউমার্কেট ফুট ওভার ব্রিজ, মিরপুরগামী সিটিং সার্ভিস গুলো আমার গল্প জানে। যে গল্প গুলো আমি কাউকে বলিনি।

আমি ২০০৬ সালের কথা বলছি। মোটামুটি ১ বছর হলো ভালোবাসা নামক চরম ব্যাপারটা তোমাকে জানিয়ে দিয়েছি। এই ভালোবাসি বলতে বেশ বেগ পেতে হয়েছিল আমার । আমি বরাবরই ভীতু। তবে ভীষণ আবেগী। টুকটাক লিখা লিখি করি। গান শুনি। কল্পনা করি।
মনে আছে সেই সময় বাংলা মিউজিকের জোয়ার চলছে। আমি ঢাকা যেতাম আর নতুন নতুন বাংলা গান খুঁজে বেড়াতাম। কনসার্টের খবর নিতাম।


জানো,
এই মাঝরাতে ঘুম ভেঙ্গে একটা গান মনে হয়ে গেল। মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। তুমি যেভাবে সেই সময় আমার মগজে আটকে থাকতে ঠিক সেভাবে। আমার ইয়ার ফোন নষ্ট। গান প্লে করলেই ঘুমিয়ে থাকা বাচ্চাটা জেগে যাবে। হয়তো জেখে যাবে তুমিও। হয়তো আর ঘুম হবে না। ছটফট করবে। আগে যেমন করতে। কিন্তু কারণটা কখনোই জানতে না। একদিন জানবে।

গানটা তোমাকে ভেবেই লেখা হয়েছিল। আমি মনে করি আমারই লেখার কথা ছিল। কেনো যে লেখা হলো না!
জীবনে তোমার জন্য অনেক কিছুই করার কথা ছিল। কোন কিছুই হয়নি আদতে। খুব মন খারাপ হলে। ৭ এলিফ্যান্ট রোডের আশেপাশে ঘোরাঘুরি করি। নিউমার্কেট ওভার ব্রীজের উপর দাঁড়িয়ে থাকি। আর ভীষণ ভাবে ফেলে আসা দিন গুলো অনুভব করি। খারাপ লাগে না। এই শহর আমার গল্পটা জানে।

ভালো থেকো তুমি। জানো, মাঝরাতে তোমার ফোন আর আসে না। যদিও ফোনটা আমার মাথার কাছেই থাকে।


ইতি,
আমি। অঘুমা রাজপুত্র।



২০০৬ সালে ফুয়াদ আল মুক্তাদীর নামে একজন মিউজিশিয়ান একটা অ্যালবাম রিলিজ করে। অ্যালবামটা দারুণ সাড়া ফেলে ভিন্ন রুচির শ্রোতাদের মধ্যে। সেই ভিন্ন রুচির শ্রোতাদের মধ্যে আমিও ছিলাম। এই অ্যালবামের একটা ট্র্যাক ছিল - তোমাকে ভেবে লেখা। গেয়েছিল শান্ত। প্রথম শোনায় বেসবাবা সুমন ভেবে ভুল করেছিলাম। গানটা আমার ভীষণই প্রিয়। লিরিক এতোটাই পছন্দের ছিল যে আমি পরিচিতদের মধ্যে মজা করে বলতাম গানটা আমারই লেখা। অনেকে আবার বিশ্বাস করতো। সাউন্ডক্লাউডে আমার পছন্দের কিছু ট্র্যাক আছে। সেখান থেকে শুনতে পারেন। ১৭ বছর পরেও গানটা নতুন লাগে।







ছবিঃ ইন্টারনেট

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১০
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×