তিনটে মোমবাতি ত্রিভুজ হয়ে জ্বলছে ......
০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দরজার ওপাশে ছায়া
এপাশে প্রজ্বল্যমান মোমবাতি
বাতাসে মৃদু কম্পমান অগ্নি শিখা
নিভতে নিভতে দারুন তোড়ে জ্বলে উঠে বারবার।
প্রাগৈতিহাসিক উপমা , নভস্থল থেকে আগত বার্তা
প্রাচীন প্রস্তর যুগ থেকে নিওলিথিক
দরজার ওপাশের অশরীরী ছায়া
বরাবরের মত দাঁড়িয়ে ,
প্রবেশের অপেক্ষায়।
তিনটে মোমবাতি
ত্রিভুজ হয়ে জ্বলছে
দোদুল্যমান শিখা আভা ছড়ায়
অন্ধকার ভেদ করা রক্তাক্ত সূর্যের আলো
কিছুক্ষনের মধ্যে আছড়ে পড়বে পৃথিবীতে।
দরজার ওপাশে অশরীরী ছায়া
দোদুল্যমান মোমবাতি
রক্তাক্ত সূর্যের আলো
অন্ধকারভেদ করে আলোর চিল
কিসের বার্তা শোনায় ? ছবি : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন