হৃদয় ভাঙার গল্প
আর স্বপ্ন শেষের কান্না
আমি একা হেঁটে চলি
আর দূর দূরান্ত থেকে কানে এসে পৌঁছে আমার
আমি থমকে যাই, একটু ভাবি
দুঃখ-কষ্ট-যন্ত্রণায় হতবাক হই
হাত বাড়িয়ে কষ্ট ছুঁয়ে দেখতে যাই
আর চমকে সরে আসি
বিচলিত হৃদয়কে কঠোর ভাষায় থামাই
না, এ পথ তোমার নয়
তুমি নেমেছ কঠিন জীবনের পথে
কষ্ট তোমায় থামিয়ে দেবেনা
ভালবাসা কখনো বেঁধে রাখবেনা
এক বন্ধুর পথে তুমি চলবে অন্তহীন.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


