somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনির্ণেয়

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুদিন আগে মানব এক বিয়েতে গিয়েছিল। বিয়েটা ছিল তার এক সময়ের কলিগের বোনের বিয়ে। এই কলিগ ওকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়েছে, কোন কাজ আগে করলে বাকীগুলো কত দ্রুততায় শেষ করা যায়, তা দেখিয়েছে। তাই তার প্রতি মানবের অন্যরকম এক ভাললাগা সব সময় কাজ করে। তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়, যখন সে কলিগের পরিবারের সাথে মেশে। বলাবাহুল্য যে, ওই পরিবারের সবাই তাকে বেশ আপন করে নিয়েছে, একবারে ছোট ছেলের মত দেখে। তাই সম্পর্কের খাতিরে সবাইকে ভাই, আন্টি, আংকেল আর আপু ডাকে।তো সেই বিয়েতে আপুর শ্বশুর বাড়িতে বৌভাতে যাওয়ার দলে মানবও ছিল। আপুর শ্বশুর বাড়িতে যাওয়ার পর, যে যার পরিচয় দিচ্ছে, কিন্তু ওর পরিচয় দিতে গিয়ে একটু বেকায়দায় পড়ে গেল, কাছের কোন আত্মীয় নয়, আবার পরও ভাবা যায় না।যাই হোক কোনমতে বলল যে, ওদের পরিচিত ভাই। কেউ একজন জানতে চাইল কেমন ভাই। তখন ওর কাছে একটু বিব্রত লেগেছিল। সে পরে ভাবল, তাই তো কি সম্পর্কের ভাই হয় সে।
এর কোন উত্তর মানবের জানা নেই। চলার পথে এমন তো অনেক পরিচিত ভাই থাকে। কিন্তু কেন জানি, ওর সাথে সবার একটা অন্যরকম সম্পর্ক হয়ে যায়। এরকম অনেক মানুষই তো ওর আছে, যাদের বিয়েতে বা কোন অনুষ্ঠানে ও প্রায় যায়। নিজের কোন অনুষ্ঠানে ও কাউকে আসতে বলতে পারে না। কারন, ওর পরিবার এমন পর্যায়ে আছে যে, কাউকে নিয়ে গিয়ে কোন কিছু করার ক্ষমতা আদৌ ওর বা পরিবারের নেই। এটা ভেবে ও মাঝে মাঝে খুব মুষড়ে পরে। আজও একটা ফোন এল, খুব কাছের এক বড় ভাই এর বিয়ে, দাওয়াত দিল খুব আন্তরিকতার সাথে। সে বন্ধুদের তার বাড়ির কথা কখনও বলে না। কারন, বলে কি লাভ। খুব কাছের ছাড়া আর কেউ জানেও না ওর বাড়ি আসলে কোথায়। সম্পর্কের জালে ও আবদ্ধ হয় ঠিকই, কিন্তু কোন প্রতিদান না দিতে পারার একটা আক্ষেপ সব সময় কাজ করে মানবের মধ্যে। তাই বেশ সতর্কের সাথে এখন চিন্তা ভাবনা করে বলে সে যাবে কি যাবে না।
কেউ যখন বলে, চল দোস্ত, সামনে বন্ধ আছে, তোদের ওখান থেকে ঘুরে আসি। মানব অত্যন্ত ভালভাবেই বিষয়টা এড়িয়ে যায়, নতুবা এমন একটা ভান করে যেন, কিছুই শোনেনি। কিছু বুঝার পূর্বেই প্রসঙ্গ পরিবর্তন করে ফেলে।কেন এমন হয়, ও জানে…….কিন্তু কি -ইবা করার আছে? আদৌ কোন সমাধান আছে কি? সবাই ভাবে কিরকম ছেলে, কোনদিন নিজের বাড়ির কথা তোলে না, বললেও এড়িয়ে যায়। কি পরিচয়, কোন সম্পর্কের সূত্র, এ্সব কারনে মানব আজকাল, খুব কমই কারও বাসায় যায় বা একবারেই যায় না।কিন্তু সময়ের স্রোতে সময় চলে, আর ও ভেবে চলে কি হবে, পরে? কি উত্তর আছে এর?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×