somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীতব্য

০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার সাথে মানবের হঠাৎ দেখা, তাও আবার বাসে। কত দ্রুত সময় প্রবাহমান, ভাবছে মানব। সেই এস. এস. সি পরীক্ষা দেওয়ার পর থেকে আর দেখা নেই। তাই এতদিন পরে দেখার পরে, না চেনার কথাই বটে। তবে মানব ঠিকই চিনেছে, সেই কে ছিল যে!!
ওর একবার মনে হয়েছিল, বুঝি ডেকে প্রশ্ন করে কেমন আছে সে। তার আগ্রহটায় ঠিক পানি ঢেলে দিল ওর ব্যবহার, চেনার কোন চেষ্টাই সে করল না আর। কারন একটাই কোন একসময় মানব তাকে অবজ্ঞা করেছিল। মানবের কাছে এসেছিল ও কোন একদিন, কিন্তু সেটা কেবল, সময়ের অকালে। যখন, এস. এস. সি দেবে, ঠিক তার কয়েকদিন আগে. ওকে বলেছিল সে যে, সে তাকে (মানবকে) পছন্দ করে। কিন্তু মানবের মনে কখনো এমন হতে পারে বলে ধারণাও করতে পারেনি। কারণ, কয়েকটা ছিল, কিন্তু সবচেয়ে বড় কারণটা ছিল, কৈশরের একটা বিরোধ, নারী বিদ্বেষী হিসেবেই সে নিজেকে জানত, তাই মানব এড়িয়ে গিয়েছিল। আর তখন সময়টা ছিল, তার জন্য না বুঝার মতো। তার অবুঝের সময়ে ঝড়ের বেগে কেউ, তাকে গ্রহণ করতে এসেছিল, পরে মনে হতেই ভেতর থেকে, উত্তর আসল, তখন তোমার সময় ছিল না। তুমি ছিলে, নির্বোধ আর জীবনে বসন্তের ধারা বুঝার আগেই সে এসে চলেও গিয়েছে। তাই কোন আক্ষেপ মানবের নেই। বসন্ত কি….আর ফাগুন কি…. সে যখন বুজেছে, তখন সময় বয়ে গিয়েছে অনেক,.. হয়েছে পরিবর্তন অনেক কিছুই। মানব শুনেছে যে, ওর নাকি বিয়ে হয়েছে। বেশভূষা কেতাদুরস্ত, বাংগালী আর দশটা সাধারণ মেয়েদের মতো ওকে মনে হয়নি। যদিও ওর জুনিয়র ছিল, কিন্তু সাহস ছিল বেশ, তাই তো ওকে সবার অলক্ষ্যেও নিজের মনের কথাটা বলে ফেলেছিল।
আজ এতদিন পরে দেখে, মানবের শুধু জানতে ইচ্ছে করছে, যে সে কেমন আছে? ভাল আছে কি?
স্মৃতি রোমন্থন করতে করতে কখন জানি নিজের এলাকায় চলে এসেছিল মানব, আর নামার সময় কেবল,
ওর দিকে চোখ পরতেই বলে উঠল, কেমন আছেন? চিনতে পেরেছেন কি? আমি এখনও আপনার সেই কথাটা ভুলিনি, জানি না আপনার মনে আছে কি না!!! একবার জানতেও চাইলেন না, কেমন আছি আমি?
মানব কিছু বলার আগেই সে বাস থেকে নেমে, কেবল বলেই গেল, আর শেষে বলে গেল, আমার স্বামী আসছে, যান চলে যান!!!!! আর আমি বেশ ভাল আছি, কেন আসলেন এভাবে?
কেন ? এর উত্তর মানবের জানা নেই। আগেও ছিল না এখনও নেই আর ভবিষ্যতে জানবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×