somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী মিছিল ও স্মারকলিপি শাহবাগিদের: গুনে দেখেন কয়জন লোক !

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হেফাজতে ইসলামের ডাকা আগামীকালের লংমার্চের দিনে আওয়ামী লীগপন্থী ২৭ সংগঠনের ডাকা হরতালের পর এবার একই সময়ে অবরোধের কর্মসূচি দিয়েছে শাহবাগিরা। গতকাল রাতে শাহবাগিদের নেতা ইমরান এইচ সরকার গতকাল রাত সোয়া ৮টায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বিকাল ৪টা পর্যন্ত এ অবরোধ চলবে বলেও তিনি জানান। শাহাবাগি ইমরান এই কর্মসূচিতে সমর্থন দিতে নৌ, সড়ক ও রেলপথসংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে শাহবাগিরা হেফাজতে ইসলামের লংমার্চের দিন শনিবার বিকাল ৪টায় শাহবাগে সমাবেশ করার ঘোষণা দেয়। দুপুরে আবারও শাহবাগে সমাবেশের আয়োজন করছে শাহবাগিরা।
এদিকে গতকাল পুলিশি প্রহরার মধ্য দিয়ে কয়েকশ’ শাহবাগি মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে তারা এ স্মারকলিপি দেয়। এ সময় গ্রেফতার করা নাস্তিক ও ইসলামবিদ্বেষী ব্লগারদের মুক্তি এবং জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দেয় শাহবাগি এবং আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। তথাকথিত শাহবাগ আন্দোলনের মুখপাত্র, আওয়ামী লীগের মিডিয়া সেলের কর্মী ডা. ইমরান এইচ সরকারসহ পাঁচ নাস্তিক ব্লগার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেয়।
গতকাল দুপুর সাড়ে ১২টায় শাহবাগিরা স্মারকলিপি দেয়ার উদ্দেশ্যে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে ফার্মগেট এলাকায় পৌঁছায়। সেখানে মিছিলটিকে আটকে দেয় পুলিশ। পরে সেখান থেকে শাহবাগিদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পৌঁছে দেয়। প্রতিনিধিদলে ছিলেন ডা. ইমরানসহ ব্লগার কানিজ আকলিমা, মেহেদী হাসান কামাল ও রশীদুল হাসান প্রমুখ। বেলা আড়াইটায় তারা স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে আসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল গেট থেকে পাস নিয়ে গ্রিন ব্লক পর্যন্ত হেঁটে যান তারা। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার তাদের স্বাগত জানান।
শাহবাগিদের স্মারকলিপি দেয়ার মিছিলে ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে শাহবাগিদের বেঁধে দেয়া সময় গত ২৬ মার্চ শেষ হয়। ওইদিন শাহবাগে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করে শাহবাগিরা। ঘোষণা অনুযায়ী রাজধানীতে প্রধানমন্ত্রীকে সরাসরি স্মারকলিপি দেয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার কথা রয়েছে।
এখানে ক্লিক করুন
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×