আগে পোস্টটি পড়ুন
আস্তিক দাবীদার বলেছেন, "জান্নাত শুধু মুসলমানের জন্য না। অন্যান্য ধর্মের মানুষ ও জান্নাতে যাবে।"
আর আল্লাহ বলেছেন:১. যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।(আলে ইমরান-৮৫)
২। নিশ্চয়ই আহলে-কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছে এবং যারা মুশরেক , তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।(সূরা বাইয়্যিনাত-৬)
আপনি কোন ইসলাম মানেন ?
আস্তিক দাবীদার বলেছেন, "আমি আল্লাহ কে ভয় করা সমর্থন করি না বরং আল্লাহ কে ভালবাসা সমর্থন করি। তাই আমি নাস্তিক "।
আর আল্লাহ বলেছেন: "তোমরা আল্লাহ কে ভয় কর "। এ আয়াতাংশটি সার্চ দিয়ে আমি পবিত্র কুরআনে বহু জায়গায় পেয়েছি। ১.হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক। (৯: ১১৯)
২।হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। (৩৩: ৭০)
৩।হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। (৩: ১০২)
৪।হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য অন্বেষন কর এবং তাঁর পথে জেহাদ কর যাতে তোমরা সফলকাম হও। (৫: ৩৫)
৫।হে লোক সকল! তোমাদের পালনকর্তাকে ভয় কর। নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ংকর ব্যাপার। (২২: ১)
আর কত প্রমাণ দিব বলেন? বললে দিব ইনশাআল্লাহ।
আস্তিক দাবীদার বলেছেন, "এক ধর্মের নারী পুরুষ অন্য ধর্মের নারী-পুরুষকে বিবাহ করতে পারবে।"
আর আল্লাহ বলেছেন: আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা জাহান্নামের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে।(সূরা বাকারা-২২১)
আপনি কোন ইসলাম মানেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





