দুই মাস আগে যখন শাহবাগ আন্দোলনের
সূচনা হয়েছিল, তখন নিজেকে নতুন প্রজন্মের
একজন মনে করে গর্বিত হয়েছিলাম।
আন্দোলনের দ্বিতীয়দিন যখন দেখলাম
দেশের দূর দুরান্ত থেকে হাজারো মানুষ
এসে শাহবাগ আন্দোলনে যোগ দিচ্ছিলেন,
তাদের আবেগ দেখে নিজেও আবেগতারিত
হয়েছিলাম, চোখের
কোনে পানি এসে গিয়েছিল। নতুন করে সপ্ন
দেখতে শুরু করেছিলাম,ভাবতে শুরু
করেছিলাম... নাহ এবার হবেই। সত্যিকারের
সব অপরাধীর শাস্তি হবেই, কেউ পার
পাবেনা, আমার সোনার বাংলা তার আগের
গৌরব ফিরে পাবেই...কারন
তরুন প্রজন্মের
সূর্য উদিত হয়েছে। তারপর অনেকেই বলা শুরু
করলেন শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার
করলেই হবে নাকি, দেশে আরও কত অপরাধ
হচ্ছে তাদের বিচার কে করবে? এই
কথা যখনি আমার
সামনে কাউকে বলতে শুনেছি, তাকে বুঝানোর
চেষ্টা করেছি... আস্তে আস্তে সবই
হবে একটা একটা করে ইস্যু শেষ হোক,
অপেক্ষা করুন। একসাথে সবকিছু
পাওয়া যায়না।
তার কিছুদিন পর একজন অনলাইন
অ্যাক্টিভিষ্ট এর একটা পোস্ট দেখলাম
(উনার নামটা ঠিক মনে নেই
মনে থাকলে অবশ্যই উল্লেখ করতাম),
পোস্টে এই ধরণের কিছু কথা ছিল,"সাগর-
রুনির সন্তান মেঘ তার মা-বাবার হত্যার
বিচারের দাবী সহ সাধারণ জনগনের আরও
অনেক আশা ইচ্ছার দাবীর লিস্ট
নিয়ে শাহবাগের তরুন প্রজন্মের কাছে যায়।
তরুন প্রজন্ম তখন মেঘকে অংক
পরীক্ষা দেওয়ার সময় ভুগোল
নিয়ে মাথা ঘামাবেনা বলে এবং অংক
পরীক্ষা শেষ হলে ভুগোল
নিয়ে পড়াশুনা করার
প্রতিশ্রুতি দিয়ে মেঘকে বিদায় করে দেয়।
" এই কথাটা আসলেই সত্যি ছিল।
প্রকৃতপক্ষে একটা বিষয় নিয়ে যখন
আন্দোলনের জোয়ার উঠে তখন অন্যান্য বিষয়
যোগ না করে ওই একটাতেই অটল
থাকা উচিৎ। কারন এক লাফে নিশ্চয়ই দশ
তলায় উঠতে পারেনা। সত্যিকার অর্থেই
আমাদের তরুন প্রজন্মের যুক্তি অকাট্য ছিল।
আমি নিজেও এর সমর্থন করি। এই
ঘটনা এখানেই শেষ।
এবার আসি হেফাজতে ইসলামের প্রসঙ্গে।
প্রকৃত পক্ষে এইতো কিছুদিন আগে আমি নিজেও
কখনো জানতাম না এমন কোন সংগঠনের কথা।
আপনারা সবাই জানেন, তারা আমাদের
আল্লাহ্ এবং প্রিয় রাসূল (সঃ)
কে অবমাননাকারীদের শাস্তি চান। কিন্তু
খারাপ লাগে তখন যখন দেখি আমাদের
মুসলমানদের অনেকেই এদের আন্দোলনের
বিরুদ্ধে কথা বলছেন। আমার বিশ্বাস, একজন
মুসলিম নামধারী কেউ যদি নাস্তিকদের
ওইসব লেখা পড়ে থাকেন আর আপনার
মনে একটুও খারাপ
না লেগে থাকে তাহলে আপনার
ঈমানে সমস্যা আছে। যে আল্লাহ্ আমাদের
এতকিছুর পরও ভালবাসেন, যে রাসূলের
আগমনের কারণে আমরা মুসলমানের সন্তান,
সেই আল্লাহ্-রাসূল'কে নিয়ে এতটা খারাপ
খারাপ কথা কোন মুমিন সহ্য করতে পারেন
না, তিনি হয়তো কোন আন্দোলন
অথবা সহিংসতায় যাবেন না কিন্তু ঠিকই
তার বিবেক নাড়া দেবে।
যাই হোক, আসল
কথা হল আবারো একটা ব্যাপার দেখলাম
যা দেখে অনেক খারাপ লাগলো।
হেফাজতে ইসলামের এই আন্দোলন
নিয়ে শাহবাগ আন্দোলনের সমর্থকদের কেউ
কেউ ইসলামের নামে বিভিন্ন খারাপ কাজ,
ধর্মের অপব্যাবহার আর সমাজের
নানা অন্যায়ের কথা তুলে ধরে বলেছেন,
"হেফাজতে ইসলামের কি এইসব অন্যায়
চোখে পড়েনা? তারা কেন বর্তমানের
আলোচ্য বিষয়টি নিয়ে লাফালাফি করছে? "
হেফাজতে ইসলামের বর্তমান আলোচ্য বিষয়
ছাড়া অন্য কোন খারাপ উদ্দেশ্য
আছে কিনা আমি জানিনা তবুও এই তরুন
প্রজন্মের কাছে মুসলিমদের পক্ষ
থেকে একটা প্রশ্ন,
ভাইয়ারা আপনারা যদি অংক পরীক্ষার সময়
ভূগোল নিয়ে মাথা না ঘামান তাহলে কেন
আপনারা চান অন্যরা অংক পরীক্ষার সময়
ভূগোল নিয়ে পড়ে থাকুক?
আরেকটা উদাহারন দেই, অনেকদিন
আগে ফেসবুকে আমাদের মাননীয়
প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে একজন লোক
একটা স্ট্যাটাস দিয়েছিলেন। পড়ে খুব ধ্রুত
তাকে আইনের আওতায় আনা হয়। স্বাভাবিক,
তার শস্তি হওয়া দরকার ছিল,
কিভাবে সে রাষ্ট্রপ্রধানের অমঙ্গল
কামনা করতে পারে?
এখন মুসলিম ভাইয়েরা একবার চিন্তা করেন,
আমাদের আল্লাহ্ -রাসুলের স্থান
কিংবা সম্মান কি কোন রাষ্ট্রপ্রধানের
নিচে?(নাউজুবিল্লাহ)।
আসুন আমরা মুখে মুসলিম
না হয়ে কাজে মুসলিম হই। ইসলামকে ক্লাস
ওয়ান থেকে টেন এর ধর্ম বই থেকে শুরু
করে প্রতি জুমা'র দু রাকাতের নামাজের
মধ্যে সীমাবদ্ধ না রেখে পাঁচ ওয়াক্তের
নামাজী হই। ঈমান হতে হবে এমন
যে সকালে নামাজের সময় এমনিতেই ঘুম
ভেঙ্গে যাবে বিছানা থেকে না উঠা পর্যন্ত
অস্থির অস্থির লাগবে, ঈমান হতে হবে এমন
যে এক ওয়াক্ত নামাজ
ক্বাযা হয়ে গেলে মনের মধ্যে বারবার
আফসোস হবে, ঈমান হতে হবে এমন
যে রাতে এশার নামার আদায়
না করে ঘুমাতে গেলে নিজেকে চোর চোর
মনে হবে... ঘুম আসবেনা, তারপর উঠে নামাজ
আদায় করে বিছানায় গেলেই ঘুম আসবে
(সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





