somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষে ছাত্রলীগ কর্মীদের চাঁদাবাজি(সংবাদ সংগ্রহ করতে গিয়ে আত পাঁচ সাংবাদিক) ঃপ্রথম আলো

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পয়লা বৈশাখের নামে রাতভর যানবাহন থামিয়ে চাঁদাবাজি করেছেন ছাত্রলীগের কিছু কর্মী। এই চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের পাঁচ সংবাদকর্মী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের ২১ নেতা-কর্মীকে চিহ্নিত করেছে। তাঁদের মধ্যে ছয়জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে ছাত্রলীগের কর্মীরা দাবি করেছেন, তাঁরা ছিনতাই করছিলেন না, তবে গাড়ি থামিয়ে নববর্ষ উপলক্ষে কিছু ‘বকশিশ’ তুলছিলেন।
আহতরা হলেন: প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ জায়িফ, ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতীক চক্রবর্তী, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মলয় কুমার দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মন্ডল ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দুলাল সমদ্দার। এ ছাড়া ছাত্রলীগ কর্মীদের নিবৃত্ত করতে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসানের ওপরও তাঁরা হামলা চালান।
বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং এস এম হলের শিক্ষার্থীরা এবং আহত সাংবাদিকেরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত ফুলার রোডে এস এম হল শাখা ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী ওই রাস্তা দিয়ে যাওয়া রিকশা, রিকশাভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে পয়লা বৈশাখের নামে চাঁদা তুলছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এ খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে যান। এ সময় ছাত্রলীগের কর্মীরা একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করছিলেন। সাংবাদিকেরা তখন তাঁদের পরিচয় জানতে চান।
এ সময় তাঁরা নিজেদের এস এম হল ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন। সেখানে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফকে ওই বিভাগের ছাত্র ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আহমেদ জায়িফ জিজ্ঞাসা করেন, ‘গণযোগাযোগের শিক্ষার্থী হয়ে তুমি ছিনতাই করছ কেন?’"
পরে আসিফকে নিয়ে জায়িফসহ অন্য সাংবাদিকেরা জগন্নাথ হলের দিকে হাঁটতে শুরু করেন। তখন এস এম হলের ছাত্রলীগের কর্মীরা এসে আসিফকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালান।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই ছাত্রলীগের কর্মীরা এস এম হলের দিকে চলে যান।
পরে প্রক্টর ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এস এম হলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম দিদারের মাধ্যমে হামলাকারী শামীম (ইংরেজি), ঐতিহ্য (ইতিহাস), আসিফ উদ্দিন আহমেদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা), তানভির (ফিন্যান্স), মুরাদ (ফিন্যান্স) ও তাপসকে চিহ্নিত করেন। তাঁরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এই ছয়জন দাবি করেন, তাঁরা ছিনতাই করছিলেন না, তবে গাড়ি থামিয়ে নববর্ষ উপলক্ষে কিছু ‘বকশিশ’ তুলছিলেন। কিন্তু পরে অন্যরা এসে সাংবাদিকদের মারধর করেন।
চাঁদাবাজি ও হামলার ঘটনায় জড়িত হিসেবে আরও যাঁদের চিহ্নিত করা হয়েছে তাঁরা হলেন শাহীন (অর্থনীতি), শাহাদত (আইন), সাইদ (সংগীত বিভাগ), পলাশ (মাস্টার্স), নাহিদ (চতুর্থ বর্ষ), হাসান (ইসলামিক স্টাডিজ), রাসেল (মাস্টার্স), ওবায়দুল (মাস্টার্স, সমাজবিজ্ঞান), ওসমান (মাস্টার্স, সমাজবিজ্ঞান), জামান (মাস্টার্স), লিটন (দর্শন)। এ ছাড়া রয়েছে আলমগীর, বান্না, পিকুল ও রাসেল। এঁরা সবাই এস এম হলের আবাসিক শিক্ষার্থী।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের জানান, ছিনতাইয়ের প্রতিবাদ করার কারণেই সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন বলে অভিযুক্তরা স্বীকার করেছেন। হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের আমরা চিহ্নিত করেছি। তাঁদের ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’ এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×