শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে বিতর্কিত লেখা প্রকাশ করায় জাতীয় দৈনিক প্রথম আলো পুড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে পত্রিকা পোড়ানোর এ ঘটনা ঘটে। ‘সংযুক্ত ছাত্র জনতা’র ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। জানা যায়, গত রবিবার বাংলা নববর্ষের দিন পত্রিকাটির বিশেষ ক্রোড়পত্রে হাসনাত আবদুল হাইয়ের ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামে একটি ছোটগল্প প্রকাশিত হয়। গল্পে দৃশ্যত শাহবাগের গণজাগরণ মঞ্চে নারী রাজনৈতিক কর্মীদের শারীরিক ও মানসিক হয়রানির কথা বলা হয়েছে। আন্দোলনে নানা অপ্রকাশিত সূত্র থেকে অর্থ লেনদেনেরও আভাস দেয়া হয় গল্পে। এ ঘটনায় সাধারণ বেশ কিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন এবং সংযুক্ত ছাত্র জনতার ব্যানারে প্রথম আলো পত্রিকা পোড়ান। পত্রিকা পোড়ানো শেষে সংগঠনটির পক্ষ থেকে লেখক হিসেবে হাসনাত আবদুল হাইয়ের সব সনদ বাতিলের দাবি জানানো হয়। এছাড়াও আন্দোলনকারীরা প্রথম আলোয় প্রকাশিত ওই ক্রোড়পত্রের সম্পাদককে চাকরিচ্যুত করার দাবি জানান।
তবে পরে পত্রিকাটির অনলাইন সংস্করণের এ ঘটনায় ক্ষমা চাওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি খবরে জানানো হয়- ‘গল্পে ব্যক্ত মতামত এই পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ‘অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী।’ লেখাটি ইতোমধ্যেই অনলাইন সংস্করণ ও ই-পেপার থেকে অপসারণ করা হয়েছে বলে খবরে জানানো হয়।
Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




