somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিকরাও আজ মুফতি সেজে গেছে ।"হেফাজতে ইসলামের ১৩ দফা সংবিধান ও ইসলামবিরোধী"ঃ মুফতি(!) তুরিন আফরোজ, শাহরিয়ার কবির

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনা সভায় একাধিক বক্তা বলেছেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দেশের সংবিধান ও ইসলামবিরোধী। হেফাজতের নাম করে এগুলো মূলত জামায়াতে ইসলামীর দাবি।
গতকাল শনিবার ‘হেফাজতে ইসলামের ১৩ দফা: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভায় বিশিষ্টজনেরা এ মত দেন। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, সরকার যদি নাগরিক সমাজের বিভিন্ন উদ্যোগকে সমন্বিত করে এদের প্রতিরোধে বাস্তব ও কার্যকর পদক্ষেপ না নেয়, তবে দেশ ও জাতি মহাবিপর্যয়ের সম্মুখীন হবে।
সূচনা বক্তব্যে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রকৃতপক্ষে জামায়াতের দাবি। জামায়াত যখন রাজনৈতিকভাবে কোণঠাসা হয়, তখন তারা দুটি দাবি তোলে। একটি ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি, আরেকটি আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি। কে মুসলিম আর কে অমুসলিম—তা ঘোষণার দায়িত্ব রাষ্ট্রের নয়।
সমাজকল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, জামায়াত মাঠে নেমেছে তাদের নেতারা যেন শাস্তি না পান এ জন্য।
আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সমালোচনা করে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, তাঁকে গ্রেপ্তারের পর সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে অনেকে কথা বলছেন। কিন্তু মাহমুদুর রহমানের জন্য দেশে শতাধিক মানুষ খুন হয়েছেন, এটা কেউ বলছেন না। তিনি সংবাদপত্রের নিয়মনীতি লঙ্ঘন করে, কোনো নৈতিকতা না মেনে ধর্মীয় উসকানি দিয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, হেফাজতে ইসলাম যেসব দাবি করেছে, পাকিস্তান আমলে তা শোনা গেছে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ কীভাবে গড়া সম্ভব?
হেফাজতকে জামায়াতের সামাজিক সংগঠন আখ্যায়িত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, সরকারের উচিত জামায়াতের পাশাপাশি হেফাজতের কার্যক্রমও নিষিদ্ধ করা।
নির্মূল কমিটির আইনবিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, হেফাজতের ১৩ দফা দাবির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, অষ্টম, নবম ও দশম দাবি শুধু সংবিধান পরিপন্থী নয়, এগুলো ইসলামবিরোধী। নারী-পুরুষের প্রকাশ্য বিচরণ ইসলামে নিষিদ্ধ নয়। বিবি খাদিজা (রা.) মক্কা শহরের একজন সফল ব্যবসায়ী ছিলেন। ইসলামে নারীশিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া ইসলামে ভাস্কর্য নির্মাণ মোটেও নিষিদ্ধ নয়।
সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেন, যাঁরা ইসলামকে হেফাজতের কথা বলছেন, তাঁরা কোরআন ও ইসলামবিরোধী কথা বলছেন। আল্লাহর দায়িত্ব কেউ পালন করতে পারে না। রাষ্ট্রধর্ম ইসলাম করার জন্য সব ধর্মের মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধ করেনি।
হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের সভাপতি অজয় রায় বলেন, ‘বিবিসিকে প্রধানমন্ত্রী বলেছেন ব্লাসফেমি আইন হবে না, এ জন্য ধন্যবাদ। কিন্তু মদিনা সনদ অনুসারে দেশ চলবে, এটা বলার কোনো দরকার ছিল না। দেশের সংবিধান ও আইন আছে, সে অনুসারে দেশ চালাতে হবে।’
‘উগ্রবাদী গোষ্ঠীর’ সঙ্গে আলাপ-আলোচনাকে নিরুৎসাহিত করে সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন হাবীব বলেন, যখনই উগ্রবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, ওই গোষ্ঠীগুলোই লাভবান হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংবাদিক কামাল লোহানী। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুল।
Click This Link
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×