somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ‘নৃগোষ্ঠী নিধন অভিযানে’ নেমেছে।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ‘নৃগোষ্ঠী নিধন অভিযানে’ নেমেছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, হত্যা, নির্যাতন, নির্বাসন, জোর করে স্থানান্তরসহ নানা অপরাধের শিকার হচ্ছে রোহিঙ্গারা। এসব অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে দেশটির কর্মকর্তা, বিভিন্ন সম্প্রদায়ের নেতা ও বৌদ্ধ ভিক্ষুরা সরাসরি জড়িত। তাঁরাই এসব অপরাধে নেতৃত্ব কিংবা উচ্ছৃঙ্খল জনতাকে উসকে দিচ্ছেন।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি গতকাল সোমবার একটি প্রতিবেদনে এসব অভিযোগ করেছে। তারা বলেছে, মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার সময় নিরাপত্তা বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কখনো কখনো উচ্ছৃঙ্খল জনতার সঙ্গে মিলে অপরাধ করছে। এইচআরডব্লিউ বলেছে, রাখাইন রাজ্যে চারটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী হত্যার প্রমাণ মুছে ফেলতে নিহত ব্যক্তিদের এসব কবরে পুঁতে ফেলে।
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক ডেপুটি পরিচালক ফিল রবার্টসন বলেন, রোহিঙ্গা মুসলমানদের চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ এবং তাদের সহযোগিতা বন্ধের মাধ্যমে মিয়ানমারের সরকার নৃগোষ্ঠী নিধন অভিযানে নেমেছে।
তবে রাখাইন রাজ্যের সরকারি মুখপাত্র উইন মিয়াং বলেন, এইচআরডব্লিউর তদন্তকারীরা পরিস্থিতি বোঝার চেষ্টা করেননি। সরকার হামলার বিষয়টি আগে জানতে পারেনি। অস্থিতিশীলতা রোধে সরকার নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছিল। মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র বলেন, সরকার এ রকম একপেশে প্রতিবেদনে পাত্তা দেবে না।
রবার্টসন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সব দাতাগোষ্ঠীকে মিয়ানমারে গণতান্ত্রিক পরিবর্তন আনায়নে সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, রাখাইন পরিস্থিতি জিইয়ে রাখলে তা শেষ পর্যন্ত দেশটির গণতান্ত্রিক সংস্কারের পথে হুমকি হয়ে দাঁড়াবে।
এইচআরডব্লিউ বলেছে, রাখাইন থেকে রোহিঙ্গাসহ অন্যান্য সোয়া লাখ মুসলমানকে বিতাড়িত করা হয়েছে। তারা কোনো মানবিক সাহায্য পাচ্ছে না, আবার বাড়িতেও ফিরতে পারছে না। সরকারি তথ্যমতে, ২০১২ সালের জুনে রাখাইনে বৌদ্ধ-মুসলিমদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত ২১১ জন নিহত হয়।
শতাধিক ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এইচআরডব্লিউ। তাঁরা বলেছেন, রাখাইনে চারটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।
সহিংসতার ভিডিও প্রকাশ: বিবিসি গতকাল একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। এতে দেখা গেছে, মিকতিলা এলাকায় মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে বৌদ্ধরা। তাতে ভিক্ষুরাও অংশ নিয়েছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ।
ভিডিওচিত্রে দেখা যায়, উচ্ছৃঙ্খল জনতা এক মুসলিম ব্যক্তির মালিকানাধীন সোনার দোকানে ভাঙচুর ও লুটপাট করছে। পরে তাঁর বাড়িতেও আগুন লাগিয়ে দিচ্ছে। সেই আগুনের মাঝখানে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন পুলিশ সদস্যরা। এ সময় পাশের লোকজনকে বলতে শোনা যায়, ‘তাঁকে কেউ পানি দিও না, মরতে দাও।’
আরেকটি দৃশ্যে দেখা যায়, একদল দুর্বৃত্তের হাতে ধরা পড়ার পর এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দুর্বৃত্তদের দলে একজন বৌদ্ধ ভিক্ষুও রয়েছেন। ওই যুবককে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়। ওই যুবক মাটিতে পড়ে কাতরাচ্ছেন। একপর্যায়ে এভাবেই তিনি মারা যান। এএফপি।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×