নিউইয়র্কের ইমাম, আলেম ও বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির মতবিনিময় সভায় বক্তারা হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে হয়তো মুসলমানরা থাকবে, নয়তো নাস্তিকরা থাকবে। এ বিষয়ে বাংলাদেশের তৌহিদি জনতাকে সিদ্ধান্ত নিতে হবে। বক্তারা বলেন, হেফাজতে ইসলামের ঘোষিত দাবিগুলো বিজ্ঞান ও বাস্তবসম্মত। সংবিধান পরিবর্তন করে হলেও হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন করতে হবে। সভা থেকে আমার দেশ পত্রিকা প্রকাশ ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি করা হয়। এছাড়াও ৫ মে’র ঢাকা অবরোধের প্রতি সভা থেকে সমর্থন জানানো হয়। ২৮ এপ্রিল নিউইয়র্কের ব্র“কলিনে বায়তুল জান্নাহ মসজিদের মাজলিসুল উলামা ইউএসএর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আবদুল মালেক, ইমাম আবদুর রহমান, ইমাম জাকারিয়া মাহমুদ, ইমাম আজিরুদ্দিন, হাফিজ মুজাহিদুল ইসলাম, মুফতি লুৎফুর রহমান কাসিমী, হাফিজ রফিকুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, মুহাম্মদ ইসমাইল, মুফতী খালেদ কাউসার, মাওলানা আশ্রাফ উল্লাহ, ইমাম ইব্রাহিম খলিল, মাওলানা আসাদ, হাফিজ সিদ্দিক, মাওলানা জুনায়েদ হোসাইন। সভা পরিচালনা করেন মাজলিসুল উলামা ইউএসএর সভাপতি মাওলানা রফিক আহমদ। সভায় নিউইয়র্কের অর্ধশতাধিক মসজিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগত মসজিদ প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুফতি রুহুল আমীন ও মাওলানা আবু সুফিয়ান।
সভা শেষে সাভারে ভবন ধসে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আবদুর রহমান।
সভাপতির বক্তব্যে মুফতি রুহুল আমিন বলেন, কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর রসুল (সা.) শানে কোনো ব্যক্তি বেয়াদবি করলে সে মুসলমান থাকতে পারে না। তাকে মুরতাদ হিসেবে ঘোষণা করে মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে সব সময় ইসলামের ওপর আঘাত আসে। তারা ইসলামবিরোধী কোনো আইন করবে না বলে ক্ষমতায় এসেই সংবিধান থেকে আল্লাহর আস্থা বিশ্বাস স্থাপন করা এবং বিসমিল্লাহ বাদ দিয়েছে। পরিকল্পিতভাবে পাঠপুস্তকে কোরআন-হাদিসকে বিকৃত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের অধিকাংশ মন্ত্রী-এমপি স্বঘোষিত মুরতাদ । তারা কখনও ইসলামের মঙ্গল চাইতে পারে না। তারা বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে স্বরচিত মতবাদ কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


